বড় দুর্ঘটনার কবলে বীরবাহা হাঁসদার পাইলটকার, কেমন আছেন তৃণমূল প্রার্থী ?

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফা ভোটের আগে বড় দুর্ঘটনার মুখে রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার পাইলটকার। উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে, ১৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার রাত পৌনে ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর,  বীরবাহা হাঁসদা মেদিনীপুরের দিক থেকে কলকাতা যাচ্ছিলেন নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যোগদান করতে। রাজ্যের বিদায়ী মন্ত্রীর গাড়ি  সামনে দাঁড়িয়ে থাকা কন্টেইনারে পিছনে ধাক্কা মারে।  দুর্ঘটনায়  পুলিশের পাইলট গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় আহত হন একজন এসআই ও একজন কনস্টেবল। তাদের উদ্ধার করে দ্রুত আশঙ্কজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়া হয়। দুর্ঘটনায় আহত হন দুই পুলিশকর্মীকে বুদিরাম সিং ও অমিত কুমার নামে চিহ্নিত করা হয়েছে।   

আরও পড়ুন: চুঁচুড়ায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ঘিরে তুলকালাম, পরিচয়পত্র সংগ্রহের অভিযোগে বিজেপিকে ঘিরে বিক্ষোভ

বীরবাহা হাঁসদার কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।  তিনি রাতেই  অন্য একটি গাড়িতে করে নিরাপদে কলকাতার উদ্দেশে রওনা দেন। তবে দুর্ঘটনার পর সাময়িক যানজটের সৃষ্টি হয়  জাতীয় সড়কে । পুলিশ দ্রুত ঘটনাস্থলে  গিয়ে   নিয়ন্ত্রণে আনে  পরিস্থিতি। দুটি গাড়ি সরিয়ে  যান চলাচল স্বাভাবিক  করা হয়।  কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।  অন্ধকার ও গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। 

 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা