বালুরঘাট হাসপাতালে জন্ম নিল জোড়া শিশু

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় জটিল অস্ত্রোপচারের পর ওই জোড়া শিশু বা কনজয়েন্ড টুইন বেবির জন্ম হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জটিল অস্ত্রোপচারের পর জন্ম নিল জোড়া শিশু। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় জটিল অস্ত্রোপচারের পর ওই জোড়া শিশু বা কনজয়েন্ড টুইন বেবির জন্ম হয়। মা ও শিশুরা ভাল আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা জয়া দাস মন্ডল।  তাঁর স্বামী গৌরী প্রসাদ দাস মন্ডল। বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন জয়াদেবী। সেখানে চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফি ওই প্রসূতিকে পরীক্ষা নিরীক্ষা করার পর জানান, ওই মহিলার গর্ভে যমজ শিশু রয়েছে। শিশু প্রসব করাতে গিয়ে ওই চিকিৎসক জানান, শিশু দু’জন জোড়া রয়েছে অর্থাৎ কনজয়েন্ড টুইন বেবি। এমন ক্ষেত্রে শিশু প্রসব করাতে জটিল অস্ত্রোপচার করতে হয়। যা বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে সাধারণত হয়। কিন্তু বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিকাঠামোয় ভরসা করে ওই চিকিৎসক প্রসূতিকে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। আর তাতেই মেলে সাফল্য। জয়দেবীকে অস্ত্রোপচার করার পর জোড়া শিশু জন্ম নেয়। বিরল অস্ত্রোপচারের পর প্রসূতি সুস্থ হওয়ার দিকে এখন। জটিল অস্ত্রোপচার করে সাফল্য মেলায় খুশি চিকিৎসক রঞ্জন কুমার মুস্তাফিও।

শিশু দুটির নাড়ি একসঙ্গে থাকায় তাদের আলাদা করা এখনও সম্ভব হয় নি। যদিও কয়েকদিনপর শিশু বিশেষজ্ঞের পরামর্শে তাদের আলাদা করে তোলার ব্যবস্থ্যা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। শিশু দু’জনকে পৃথক করতে আবার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এমন বিরল অস্ত্রোপচারে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ওই ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়েছে প্রসূতির পরিবার। ওই জোড়া শিশু সুস্থ রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান