১০০-তে পরীক্ষা দিয়ে ২০০! বিতর্কিত রেজাল্ট মুছল বিশ্বভারতী

বিশ্বভারতীতে রেজাল্ট বিভ্রাট। ১০০ নম্বরের পরীক্ষায় ২০০ পেয়ে মূল্যায়ণ হয়েছে বিশ্বভারতীর এমএড পরীক্ষায়

Share:

 

নিজস্ব প্রতিনিধি: বিশ্বভারতীতে রেজাল্ট বিভ্রাট। ১০০ নম্বরের পরীক্ষায় ২০০ পেয়ে মূল্যায়ণ হয়েছে বিশ্বভারতীর এমএড পরীক্ষায়। আর সেটা নিয়েই বিতর্ক শুরু হয়। যদিও কর্তৃপক্ষের তরফে কিছুই সাফাই দেওয়া হয়নি। বক্তব্য রাখেনি বিশ্বভারতীর উপাচার্য। আর আজই সেই বিতর্কিত রেজাল্টের তালিকা বদলে ফেলার নির্দেশ দিল কর্তৃপক্ষ। বুধবার বিশ্বভারতীর তরফে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট জানান হয়েছে, বিতর্কিত মেধাতালিকা ওয়েবসাইট থেকে মুছে দিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বদলে নতুন তালিকা প্রকাশ হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। দ্রুত সংশোধিত মেধা তালিকা প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্বভারতীর ওয়েবসাইটে।

গত সোমবারই সন্ধ্যায় বিশ্বভারতীর এমএড পাঠক্রমে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়। আর সেখানে দেখা যায়, চার জন পড়ুয়া ১০০ নম্বরের মধ্যে যথাক্রমে ২০০, ১৯৮, ১৫১ এবং ১৪৬ পেয়েছেন। এই রেজাল্ট কার্যত অসম্ভব বলে বলেই জানায় বিশেষজ্ঞরা। অবাক হয়ে যায় বিশ্বভারতীর পড়ুয়ারা। চিন্তায় পড়ে যান সকলেই। ১০০ নম্বরের পরীক্ষায় ২০০ পাওয়ার ঘটনা ঘটে কীভাবে? আঙুল ওঠে বিশ্বভারতীর কর্তৃপক্ষের দিকেই। কিন্তু কোনও জবাব দিতে পারেনি কর্তৃপক্ষ। শেষমেশ টেকনিক্যাল ফল্ট বলে আজ বিশ্বভারতীর তরফে রেজাল্ট সংশোধন করে সাইটে দেওয়ার কথা জানানো হয়েছে বলে খবর।

বিশ্বভারতীতে যে কোনও বিভাগে ভর্তির আবেদনপত্র পূরণ করতে হলে বিগত পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বর আবেদনকারীকে দিতে হয়। আবেদনপত্রে তা জানানোর জন্য দু’টি শূন্যস্থান থাকে। একটিতে পূর্ণ মান এবং অন্যটিতে প্রাপ্ত মান দিতে হয়। কিন্তু কোনও পড়ুয়া ভুল করে পূর্ণ মানের চেয়ে প্রাপ্ত মান বেশি দিয়ে থাকলে মেধাতালিকায় এমন ভুল হওয়া সম্ভব। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। যদিও এটা দেখার দায়িত্ব বিশ্বভারতী কর্তৃপক্ষের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি বছরে বিনয় ভবনে এমএড পাঠক্রমে ভর্তির জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। পরীক্ষা দিয়েছিলেন বিশ্বভারতীর অভ্যন্তরীণ এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ওই পাঠক্রমটির ৫০টি আসনের মধ্যে ২৫টি অভ্যন্তরীণ এবং ২৫টি আসন বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকেই। ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর লিখিত এবং ৪০ নম্বর আগের পরীক্ষার ফলাফলের উপর নির্ধারিত হয়। পরীক্ষার পর মেধাতালিকার ভিত্তিতেই ভর্তির সুযোগ পান পরীক্ষার্থীরা।

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী