Skip to content
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • Trending
দুগ্গা এল

‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড লোগো ‘‌ব’‌ বাদ পড়তে চলেছে, নাম বদল কি হতে পারে?‌

By - Ei Muhurte

  • May 8, 2026
  • 3:32 pm

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। রাত পোহালেই শনিবার শপথগ্রহণ অনুষ্ঠান। তবে তার আগে একটা খবর এসে পৌঁছল। আর সেটা হল, তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যে চালু হয়েছিল ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড লোগো। নানা জায়গায় দেখা যেত ওই লোগো। স্কুলের পোশাক থেকে শুরু করে সরকারি চিঠিতে থাকত ‘‌ব’‌ লোগো। আর ‘ব’ নকশার উপর বেশ ছোট আয়তনে থাকত অশোক স্তম্ভের ছবি। এবার সেটা পাল্টে যেতে চলেছে বলে সূত্রের খবর।

এদিকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে শুরু করে সায়েন্স সিটির সামনে বিরাট আকারের ‘‌ব’‌ লোগো দেখা যায়। সেটা আর বেশিদিন দেখা যাবে না বলেই জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন একাধিক দফতরের সচিবদের উদ্দেশে মুখ্যসচিব যে চিঠি পাঠাতেন সেখানেও থাকত লোগো। কিন্তু এখন রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে বাংলায় সরকার গড়েছে বিজেপি। এবার বদলাতে পারে ‘বিশ্ববাংলা’ লোগো বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্যের ‘ব’ লোগোতে বেসরকারি হস্তক্ষেপ ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্য সরকার এই লোগোটি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারে। যদি সেটি ব্যবহার না করা হয় তাহলে লোগোটি ফিরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। আর সেটিই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সব দফতরের সচিব এবং পুলিশ কর্তাদের সরকারি কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের কথা বলা হয়েছিল। নবান্ন ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। কারণ কোনও ফাইল যেন হারিয়ে না যায়। কেউ নিয়ে যেতে না পারে। এবার মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার পাঠানো ওই চিঠিতে নাকি ‘‌ব’‌ লোগো ব্যবহার করা হয়নি। তারপর থেকেই লোগো বদলের চর্চা চরমে উঠেছে বলেই খবর। ইতিমধ্যেই প্রত্যেক দফতরকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রের যে কোনও বার্তার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও তথ্য জানতে চাওয়া হলে সেটা অতি দ্রুত পাঠাতে হবে বলেই নির্দেশ এসেছে।

এছাড়া এই লোগো–সহ একাধিক প্রকল্পের নামের ক্ষেত্রেও আসতে পারে নানা বদল। আমলা মহলের সূত্রে খবর, কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রায় সব প্রকল্পের নামে বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা আগে ছিল না। এমনকী এইসব নিয়ে আগে প্রকল্পের নামকরণের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত দেখা যেত। আর তাই এবার ক্ষমতায় এসে প্রকল্পের নামও বদল হতে পারে বলেই সূত্রের খবর। আগামীকাল শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানের পরই আদৌ বদল হবে কিনা লোগোর সেটা স্পষ্টভাবে জানা যাবে।

  • Biswa Bangla Logo, BJP Government, Change, Tmc
  • আরও সম্পর্কিত খবর

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

PNB-র গ্রাহকদের জন্য জরুরি খবর, ১০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

About Us

সময় বদলাচ্ছে। প্রতি মুহুর্তে দুনিয়া বদলাচ্ছে। গতির দুনিয়ার সঙ্গে পাল্লা দিতে গিয়ে বদলেছি আমরা। আমরা থাকব আপনাদের অগ্রযাত্রার সহযাত্রী হিসাবে, আপনাদের প্রতিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে, আপনাদের সব সুখ-দুঃখের সাথী হয়ে। গঠনমূলক সমালোচক এবং তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উ‍ৎস হয়ে, সংবাদমাধ্যম হিসেবে আমাদের কাজ খবর প্রকাশ করা। শাসন করা নয়, শাসকদের জবাবদিহির আওতায় আনাই আমাদের দায়িত্ব। আপনারাও থাকুন আমাদের চলার পথে, বন্ধুর পথে বন্ধু হয়ে।

Important Links

  • Contact
  • Privacy Policy
  • Contact
  • Privacy Policy

Follow US

Facebook X-twitter Youtube Instagram Google

Contact Us

  • IA-101, Salt Lake, Sector-III, Kolkata-700097
  • info@eimuhurte.com
    eiimuhurte@gmail.com
  • +91 33 23355656/ 9674535656