৩০টি পুরসভার ক্ষমতায় বিজেপি! সমীক্ষা গেরুয়া শিবিরের

বঙ্গ বিজেপির যে সমীক্ষায় ওই রিপোর্ট উঠে এসেছে তাতে বলা হয়েছে উত্তরবঙ্গের ৯টি ও দক্ষিণবঙ্গের ২১টি পুরসভায় ভালো ফল করতে পারে বিজেপি। যদিও বিজেপির এই সমীক্ষাগত রিপোর্ট মানতে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, ওই সমীক্ষার রিপোর্ট আদতে বিধানসভার ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০’র প্রথম দিকেই রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেই নির্বাচন স্থগিত করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তীকালে সেই সব পুরসভায় নির্বাচন করানোর জন্য কলকাতা হাইকোর্টে একাধিক মামলাও হয়। গত বছর রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে জানিয়েছিল আগামী ২৭ ফেব্রুয়ারি ওই সব পুরসভায় ভোট করানো হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই মর্মে রাজ্য নির্বাচন কমিশন কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই পুরনির্বাচন নিয়ে একটি সমীক্ষা করিয়েছিল এক বেসরকারি সংস্থাকে দিয়ে। সেই সমীক্ষার রিপোর্টেই নাকি ধরা পড়েছে যে বাংলার ৩০টি পুরসভায় নাকি এবার ক্ষমতা দখল করতে পারে বিজেপি। যদিও সেই সমীক্ষাকে মান্যতা দিতে রাজি নয়, রাজ্যের শাসক দল।  

বঙ্গ বিজেপির যে সমীক্ষায় ওই রিপোর্ট উঠে এসেছে তাতে বলা হয়েছে উত্তরবঙ্গের ৯টি ও দক্ষিণবঙ্গের ২১টি পুরসভায় ভালো ফল করতে পারে বিজেপি। উত্তরবঙ্গের যে ৯টি পুরসভাকে বিজেপির পক্ষে ভালো ফল করার পক্ষে হিসাবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে থাকছে কোচবিহার, তুফানগঞ্জ, মাথাভাঙা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট ও ইংরেজবাজার। দক্ষিণবঙ্গের যে সব পুরসভায় বিজেপি ভালো ফল করতে পারে বলে ওই সমীক্ষায় তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদহ, কল্যাণী, বনগাঁ, গোবরডাঙ্গা, ভাটপাড়া, পুরুলিয়া, ঝালদা, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, ঘাটাল, রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোণা, খড়ার ও উলুবেড়িয়া। মজার কথা এই তালিকায় শুভেন্দু অধিকারীর জেলা হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার কোনও পুরসভাই যেমন নেই তেমনি হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দার্জিলিং জেলারও কোনও পুরসভা নেই।  

যদিও বিজেপির এই সমীক্ষাগত রিপোর্ট মানতে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, ওই সমীক্ষার রিপোর্ট আদতে বিধানসভার ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। সেই ভোটে যে সব পুরসভায় বিজেপি এগিয়ে গিয়েছিল তার মধ্যেই কিছু পুরসভার নাম ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে। কিন্তু প্রায় ১০ মাস আগে হ্যে যাওয়া সেই নির্বাচনের পরে বাংলার রাজনীতিতে অনেক বদল এসেছে। একুশের ভোটে বিজেপির পক্ষে যে হাওয়া ছিল এখন তার ছিঁটেফোঁটাও অবশিষ্ট নেই। বরঞ্চ নানা উপনির্বাচন ও কলকাতা পুরনিগমের ফলাফল বলে দিচ্ছে বিজেপি ক্রমশ রাজ্যের প্রান্তিক শক্তিতে পরিণত হতে চলেছে। তুলনায় কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে বাম ও কংগ্রেস যারা একুশের বিধানসভা নির্বাচনে ভ্যানিশ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে এখন দলে দলে সব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। রাজ্যের মানুষও শাসক দলের উন্নয়নের খুশি। তাই এখন ওই সমীক্ষার রিপোর্ট আর মিলবে না।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা