তৃণমূলে যোগ উদয়নারায়ণপুরের বিজেপি প্রার্থী-সহ ২৫০০ বিজেপি কর্মীর

শুধু তিনি একা নন গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আড়াই হাজার বিজেপি কর্মীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রক্তক্ষরণ বিজেপিতে (BJP)। এবার বড়সড় ভাঙন হাওড়ার উদয়নারায়ণপুরের গেরুয়া শিবিরে। পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন খোদ বিজেপি প্রার্থী (BJP Candidate) সুমিত রঞ্জন কাঁড়া! যিনি কিনা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে। যদিও তৃণমূল কংগ্রেসের কাছে লজ্জার হার হারতে হয়েছে তাঁকে। সেই হারের গ্লানি মুছে এবার সরাসরি জোড়াফুল শিবিরে যোগ দিলেন তিনি। শুধু তিনি একা নন গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আড়াই হাজার বিজেপি কর্মীও।

রবিবার বিকেলে হাওড়ার উদয়নারায়নপুরের গড় ভবানীপুরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। সেই সভায় হাওড়া জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভামঞ্চে দেখা যায় উদয়নারায়ণপুর বিধানসভার ২০২১ সালের বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কাঁড়াকে। বিজেপি প্রার্থীকে তৃণমূলের মঞ্চে দেখে স্বাভাবিকভাবে প্রথমে হতচকিত হয়ে যান স্থানীয় মানুষজন। যদিও তৃণমূলের নীচুতলার কর্মীদের কাছে চাপা খবর ছিল সুমিত রঞ্জন কাঁড়া ঘাসফুলে যোগ দেবেন। এদিন বিকেলে সেই সভামঞ্চেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন সুমিত বাবু। তাঁর হাতে জোড়াফুল শিবিরের পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। যার কাছে একদা পরাজিত হয়েছিলেন তাঁর হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নিয়ে তৃপ্তির হাসি হাসেন গত বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী।

অন্যদিকে এদিন বিজেপি প্রার্থী ও বিজেপি কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের পর খুশির আমেজ জোড়াফুল শিবিরে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই জার্সি বদল তৃণমূলকে অনেকটা শক্তি জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ