কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা, রণক্ষেত্র কেশিয়াবাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াবাড়ি: নির্বাচনী উত্তাপ তুঙ্গে পৌঁছাতেই ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেশিয়াবাড়ী এলাকায় বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসের(BJP Candidate Rabindranath Bose) প্রচারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। অভিযোগ, প্রচার চলাকালীন প্রার্থীর কনভয়ে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী।ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে,বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস যখন দলীয় কর্মীদের নিয়ে কেশিয়াবাড়ী(Keshiyabari) এলাকায় প্রচারে বেরিয়েছিলেন, তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর বৃষ্টি শুরু হয়।এই হামলায় প্রার্থীর গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। কনভয়ে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

বিজেপির পক্ষ থেকে সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। যাতে নির্বাচনী প্রচার বন্ধ করা যায়।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি বিজেপির আদি ও নব্যের অন্তর্কন্দল অথবা স্রেফ নাটক। রাজনৈতিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতৃত্ব দাবি করে, মানুষের সমর্থন হারিয়েছে তৃণমূল। তাই হিংসার আশ্রয় নিয়েছে ।বিজেপি প্রার্থীকে ভয় দেখাতেই এই আক্রমণ করা হয়েছে। তবে এলাকার মানুষ এর জবাব বুলেটের বদলে ইভিএম(EVM) মেশিনে দেবে। এদিকে এই কনভয়ে হামলার সময় ইট পাটকেল ছোড়া হলে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ।

ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের দাবি এসআইআর – এর(SIR) কারণে বহু মানুষের নাম বাদ গেছে। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই হামলা বা বিক্ষোভ সেই ঘটনার বহিঃপ্রকাশ ।এর আগেও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিজেপির ওপর হামলার অভিযোগ সামনে এসেছিল। বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী