মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি ওড়াল ড্রোন

তৃণমূলের কটাক্ষ, পায়ের তলায় মাটি সরেছে গেরুয়া শিবিরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোনয়ন জমা দিতে গিয়ে বিডিও অফিসের কাছে ড্রোন ওড়াল বিজেপি (BJP)। উত্তর ২৪ পরগণায় তাঁকে কেন্দ্র করেই ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশি তৎপরতায় নামল সেই ড্রোন।

মথুরাপুর- ১ ব্লকের বিডিও অফিসের সামনে হঠাৎ ড্রোন উড়তে দেখা যায়। কাদের ও কেন ড্রোন-তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। ঘটনাস্থলে আসে তৎপর পুলিশ বাহিনী। ড্রোন নামিয়ে তা বাজেয়াপ্ত করা হয়। এরপরে ঘটনার দায় স্বীকার করে বিজেপি।

বিজেপি’র দাবি, স্বচ্ছ মনোনয়ন বা অশান্তি হচ্ছে কি না তা দেখার জন্যই ড্রোন ওড়ানো হচ্ছিল। তৃণমূলের কটাক্ষ, পায়ের তলায় মাটি সরেছে গেরুয়া শিবিরের। তাই এসব করে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে বিজেপি। খবর লেখা পর্যন্ত জানা যায়নি ওই ড্রোনের লাইসেন্স ছিল কি না।  

অন্যদিকে, এদিন নাকাশিপাড়া, রানিনগর, ভাঙড়, সোনামুখী, মিনাখা, গোঘাট, বড়শুল, কাকদ্বীপে ছড়ায় উত্তেজনা। বজবজে মনোনয়ন জমা দিয়ে আবির খেলেন তৃণমূল প্রার্থীরা। করা হয় মিষ্টিমুখ। তাঁদের দাবি, জয় হবে উন্নয়নের। উল্লেখ্য, সোমবার সায়ন্তিকা বাঁকুড়া থেকে যাচ্ছিলেন কলকাতা। সেই সময় বাঘাজলে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করেছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ, তখনই তৃণমূল নেত্রীর পাইলট কারে হামলা চালায় বিজেপি। ভাঙা হয় পুলিশের গাড়ি। দেখানো হয় বিক্ষোভ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, ক্রমাগত ইট ছুঁড়েছিল বিজেপি কর্মীরা। দল সূত্রেই খবর, আহত হননি নেত্রী।

তবে আসানসোলের সালানপুরে এদিন দেখা গেল সৌজন্যের ছবি। নজির গড়ল তৃণমূল (TMC)। মনোনয়নকেন্দ্রের সামনে সবুজ শিবিরের পক্ষ থেকে বিরোধীদের দেওয়া হয় উপহার। গোলাপ ফুল দেওয়ার পাশাপাশি ‘ভোট ময়দানে’ স্বাগত জানানো হয় জল, চা এবং ঠাণ্ডা পানীয় দিয়ে। তৃণমূলের নেতা-কর্মীরা গল্প জমালেন বিজেপি, বাম এবং কংগ্রেস প্রার্থীদের সঙ্গে। সবুজ শিবিরের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্লকে শাসক বা বিরোধী শিবির- সকলেই চায় শান্তিপূর্ণ নির্বাচন। বলা হয়েছে, বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশেই হয়েছে সৌজন্যের উপহার বিতরণ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল