‘প্রার্থী বদল না হলে হারাবই’, নিজেদের প্রার্থীর বিরুদ্ধেই সরব বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! এর মধ্যেই নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। দলের ঘোষিত প্রার্থী অসীম বিশ্বাসকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ। তাঁদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে, নচেৎ তাঁরা নির্দল প্রার্থী দাঁড় করিয়ে অসীম বিশ্বাসকে পরাজিত করার পথে হাঁটবেন। 

বৃহস্পতিবার বগুলা এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন। বগুলা কলেজ মাঠে জড়ো হয়ে তাঁরা প্রকাশ্যে অসীম বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং প্রার্থী বদলের দাবি তোলেন। উল্লেখ্য, অসীম বিশ্বাস এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে বিজেপির মনোনীত প্রার্থী।

আরও পড়ুন: নার্সিংহোমের চরম গাফিলতি! জীবিত শিশুকে মৃত ঘোষণা, ৫ ঘন্টা পর নড়ে উঠতেই চক্ষু চড়কগাছ

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। কল্যাণী এইমস সংক্রান্ত দুর্নীতি, সিএএ-সংক্রান্ত নথি জালিয়াতি এবং এলাকায় উন্নয়নের অভাব এই সব ইস্যু তুলে ধরেই তাঁরা অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি কোনও কার্যকর ভূমিকা নেননি বলেও অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কর্মীরা স্পষ্ট বার্তা দিয়েছেন, দল যদি দ্রুত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত না নেয়, তাহলে তাঁরা বিকল্প পথে হাঁটবেন এবং নির্দল প্রার্থী দাঁড় করিয়ে বর্তমান প্রার্থীকে ভোটে হারানোর চেষ্টা করবেন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত অসীম বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ