‘কর বসিয়ে লুটেপুটে নিয়ে যাচ্ছে বিজেপি’, পূর্বস্থলীতে নিশানা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্বস্থলী : কর বসিয়ে মানুষের সমস্ত লুটেপুটে নিয়ে যাচ্ছে বিজেপি। মোদি ক্ষমতায় এসে সবকিছুর ওপরে কর চাপিয়েছে। পূর্বস্থলীতে নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে এইভাবে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পূর্বস্থলী উত্তর ও কাটোয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের হয়ে জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পূর্বস্থলী উত্তরে ৯২ হাজার মহিলা লক্ষ্মীর ভান্ডার পান। এই ভোট প্রতিবাদের এবং প্রতিশোধ নেওয়ার ভোট। নরেন্দ্র মোদি করের বোঝা চাপিয়ে মানুষকে লুটেপুটে সর্বস্বান্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করছে। এটাই দুজনের পার্থক্য। বিজেপির দু’কোটির চাকরি এবং ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে? প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এতদিন তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত এত উদার নন তিনি। সিপিএম ও বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। তিনি বলেছেন, সিপিএমের হার্মাদ জার্সি, এখন বিজেপির গায়ে। পূর্ব বর্ধমানের সিপিএমের সন্ত্রাস কেউ ভোলেনি। সিপিএমকে নিশানা করে তিনি বলেছেন, কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম ধরে অনুন্নয়নের কালো দিন ফিরিয়ে আনতে চাইলে, রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। মানুষকে কিছু দিলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, নিলে মোদি নেবে। সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ভোট প্রচারে বেরিয়ে বিজেপি রান্না করছে, দাড়ি কেটে দিচ্ছে। যাদের লকডাউনের সময় খুঁজে পাওয়া যায়নি, তারা এখন লুচি ভাজছে। নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি নেতাদের মোদি সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসার চ্যালেঞ্জ করেছেন তিনি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল