দলীয় কার্যালয়ে দলেরই নেত্রীকে মেরে হাসপাতালে পাঠালেন বিজেপি নেতা

দলেরই রাজ্য সভাপতির জেলায় দলেরই কার্যালয়ে দলেরই নেত্রীকে দলেরই নেতা এভাবে মারধর করায় এখন কার্যত নাক-কান কাটা যাচ্ছে পদ্মনেতাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যযুগীয় বর্বরতাও হার মানবে বিজেপি(BJP) নেতাদের কাছে। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুর(Gangarampur) শহরে দলীয় কার্যালয়ে ডেকে বিজেপির টাউন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকাকে মারধর করার অভিযোগ উঠল বিজেপিরই এক নেতার বিরুদ্ধে। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) জেলাতেই এহেন ঘটনায় এখন চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে পদ্মশিবির। আক্রান্ত মহিলা ভর্তি আছেন গঙ্গারামপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। দলেরই কার্যালয়ে দলেরই নেত্রীকে দলেরই নেতা এভাবে মারধর করায় এখন কার্যত নাক-কান কাটা যাচ্ছে পদ্মনেতাদের। অন্যদিকে বাঁকুড়া(Bankura) জেলায় সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের বিরুদ্ধে পোস্ট করায় তিন বিজেপি নেতাকে শোকজ করেছে সেখানকার জেলা বিজেপি নেতৃত্ব। সেই ঘটনার জেরেও মুখ পুড়ছে বিজেপির।

জানা গিয়েছে, গঙ্গারামপুর বিজেপি পার্টি অফিসে রবিবার রাতে বিজেপির টাউন মহিলা সাধারণ সম্পাদিকাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির জেলা সম্পাদক কানাই বিশ্বাসের বিরুদ্ধে। সেসময় কার্যালয়ে একাধিক ব্যক্তি উপস্থিত থাকলেও কেউ বাধা দেয়নি। আক্রান্ত বিজেপির টাউন মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ও বিজেপির জেলা সম্পাদক কানাই বিশ্বাসের বাড়ি একই এলাকায়। কোনও এক সময় ব্যক্তিগত কারণে কোনও টাকা ধার নেওয়ার বিষয় ঘটেছিল। সেই সূত্রেই কানাই বিশ্বাসের কাছে টাকা ফেরত চান ওই নেত্রী। আক্রান্তের অভিযোগ, গঙ্গারামপুরের পার্টি অফিসে তাঁকে ডাকেন কানাই মণ্ডল। সেখানে যেতেই তাঁকে ভিতরে ডেকে দরজা বন্ধ করে দেন কানাই মণ্ডল। তখন টাকা চাইতেই ওই তাঁর দিকে তেড়ে যান বিজেপির জেলা সম্পাদক। তাঁকে বেধড়ক মারধরও করা হয়। ঘটনার সময় পার্টি অফিসের ভিতর ও বাইরে অনেকে থাকলেও কানাইয়ের হাত থেকে তাঁকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি।  

ঘটনাটির জেরে এখন চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। দলের পার্টি অফিসের মধ্যে দলীয় দুই নেতা নেত্রীর মধ্যেকার এই ঘটনায় কার্যত আরও বড় বিতর্ক তৈরি করে বসেছে দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা নেতৃত্ব। কেননা তাঁরা নির্দেশ দিয়েছেন, কানাই বিশ্বাসের পাশাপাশি ওই নেত্রীও যেন আপাতত দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করেন। আর তার জেরে পাল্টা প্রশ্ন উঠেছে, যিনি নির্যাতনের শিকার তাঁকে সুবিচার না দিয়ে এখন দলেই তাঁকে একঘরে করে দেওয়া হল অভিযুক্ত কানাইকে বাঁচাতে। আক্রান্ত মহিলা বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ জমা প্রেনি বলেই জানা গিয়েছে।

অন্যদিকে বাঁকুড়ায় বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে জেলা বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়ে নানা পোস্ট করছিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি আহ্বায়ক কৌশিক সিংহ, বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য রিঙ্কু শর্মা ও বিজেপি যুব মোর্চার প্রাক্তন মন্ডল সভাপতি মোহিত শর্মা। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এখন ওই তিন বিজেপি নেতাকে শোকজ করা হয়েছে। জবাবে সন্তষ্ট না হলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি জেলা সভাপতি। ওই তিন নেতা সামাজিক মাধ্যমে জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নানা রকম পোস্ট করছিলেন। তাদের পোস্টকে ঘিরে দলের অন্দরে আলোড়ন পড়ে। অনেকেই তাদের বক্তব্যের সমর্থনে কমেন্ট বক্সে নানান মতামত লেখেন। তার জেরেই এই তিন জনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী