লালগড়ে বিজেপি রথযাত্রা চূড়ান্ত ফ্লপ, বাকবিতণ্ডায় জড়ালেন দিলীপ, ভিডিও খোঁচা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্য–রাজনীতি তেতে রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। কারণ এই ভোটার তালিকায় বিপুল মানুষের নাম বাদ পড়েছে। অনেকের নাম আবার বিচারাধীন। সেখানে রয়েছে বহু বৈধ ভোটার বলে অভিযোগ। এই আবহে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে রয়েছে। আর তখনই সেসব বিষয়কে গুরুত্ব না দিয়ে রথযাত্রা শুরু করেছে বিজেপি। আর আজ, বৃহস্পতিবার এই রথযাত্রাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল ঝাড়গ্রাম জেলার লালগড়ে। চড়ান্ত ফ্লপ শো হল বিজেপির এই রথযাত্রা। বাধ্য হয়ে মঞ্চ ছেড়ে তড়িঘড়ি স্থান ত্যাগ করলেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ।

এদিকে প্রায় পাঁচ ঘন্টা পর লালগড়ে প্রবেশ করল পরিবর্তন যাত্রার রথ। হতাশ হয়ে রথ না দেখেই বাড়ি ফিরে গেলেন বিজেপির কর্মী–সমর্থকরা। দিলিপ ঘোষ বেলা ৩টে নাগাদ কোনওরকম সভা শেষ করে ফিরে গেলেন ঝাড়গ্রামে। তিনি শিলদার সভায় থাকলেন না। এমনকী এখানেই পরিবর্তন যাত্রা শুরু থেকেই ব্যর্থ হয়ে পড়ল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঝাড়গ্রামের লালগড়ে যখন বিজেপি নেতা দিলীপ ঘোষ মঞ্চে ছিলেন তখন এমন অবস্থা তৈরি হয় যে, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি। বিজেপির নেতা–কর্মীরাই এই দাপুটে নেতার সঙ্গে বচসা শুরু করে দেয় বলে অভিযোগ।

 

অন্যদিকে বিজেপি এই পরিবর্তন সভা এবং রথযাত্রা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে দিলীপ ঘোষ মঞ্চে থেকে সবাইকে থামতে বললেও কেউ কথা শোনেনি। উলটে সভাস্থল ছেড়ে চলে যান বেশিরভাগ মানুষজন। সুতরাং ফাঁকা চেয়ার পড়ে থাকে বিপুল পরিমাণে। তার মধ্যেই কোনওরকমে সভা করে তড়িঘড়ি এলাকা ছাড়েন দিলীপ। এখানে আজ মানুষের চেয়ে চেয়ার বেশি ছিল। কারণ সকলেই সভা চলাকালীন দাবাং নেতার কথা না শুনেই চলে গেলেন। এই দৃশ্য দেখে বেশিক্ষণ আর থাকেননি দিলীপ ঘোষ। আর গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তৃণমূল কংগ্রেস। যা এখন ভাইরাল হয়ে পড়েছে।

তাছাড়া এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই নিয়ে দিলীপ ঘোষকে তেমন কিছু বলতে শোনা যায়নি। তৃণমূলের খোঁচা, আসল দেওয়াল লিখন দেখে গেলেন দিলীপ ঘোষ।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর