‘‌সংবাদমাধ্যমের সামনে কথা বলব না’‌, সিদ্ধান্ত জানালেন দিলীপ, নেপথ্য কারণ কী?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শাহী বৈঠকের পর রাজ্য–রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠক করা, রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক, প্রাতঃভ্রমণে এসে কড়া বার্তা এসব করতে দেখা যাচ্ছিল দিলীপ ঘোষকে। কিন্তু এবার হঠাৎ এক নতুন বার্তা দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। এবার দিলীপ ঘোষ খড়গপুরে চা–চক্র করার সময় সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি আর সংবাদমাধ্যমের সামনে এবং ক্যামেরার সামনে কথা বলবেন না। হঠাৎ এমন আচরণে নানা গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন দিলীপ ঘোষের কণ্ঠ বন্ধ? বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে বেফাঁস মন্তব্য করেন বিজেপির এই দাবাং নেতা। আর তা নিয়ে চাপানউতোর হতেই শুক্রবারই মুখ খোলার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাঁকে।

এদিকে সূত্রের খবর, দিলীপের এমন মন্তব্য নিয়ে দল অখুশি হওয়ায় এমন কোপ পড়েছে। তবে দিলীপ ঘোষের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনার প্রভাব। বুধবার দিলীপ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে। এই বৈঠকে অংশগ্রহণের সময় প্রাক্তন বিজেপি সভাপতির আচরণ এবং মন্তব্য নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নয়াদিল্লিতে ডেকে পাঠায়। সেখানে অমিত শাহের সঙ্গে কথা হয় শমীকের। তারপরই এমন নির্দেশ শমীকের মাধ্যমে পৌঁছে যায় দিলীপের কাছে। তখন থেকেই মুখে কুলুপ আঁটার সিদ্ধান্ত নেন দিলীপ। আসলে দিলীপ এখন আর চান না যে সুযোগ এসেছে সেটা হেলায় হারিয়ে যাক। তাই মৌনব্রত।

অন্যদিকে অমিত শাহের সঙ্গে শুক্রবার শমীক ভট্টাচার্যের বৈঠক হয়। সংবাদমাধ্যমে যেন অতিরিক্ত মুখ না খোলেন দিলীপ সেই নির্দেশ দেন শাহ। শমীকের কাছে শাহী নির্দেশ আসতেই দিলীপকে সমঝে দেন রাজ্য সভাপতি। বিজেপির রাজ্য বিজেপি সভাপতিকে এই বিষয়ে কী করতে হবে তা বুঝিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদির ডেপুটি। আসলে দিলীপের দাবি ছিল, মন্দির–মসজিদ ইস্যু ভোটের ফলাফলে প্রভাব ফেলে না। তারপর তিনি অযোধ্যায় রাম মন্দিরের সঙ্গে বাংলার মন্দিরের প্রসঙ্গ টেনে আনেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফৈজাবাদ আসনে বিজেপির পরাজয়ের কথাও মনে করিয়ে দেন। সুতরাং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মন্দির তৈরি করলেই যে তৃণমূল জয়ী হবে সেটা ঠিক কথা নয়।

এছাড়া দিলীপের এই বেফাঁস মন্তব্য ভালভাবে নেননি অমিত শাহ। তাই রাজ্য সভাপতিকে ডেকে নির্দেশ দেন শাহ বলে সূত্রের খবর। আর তার জেরেই পাকাপাকিভাবে মুখ বন্ধ করলেন দিলীপ। দিলীপের মুখ খোলার বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। এটি কোনও অভ্যন্তরীণ চুক্তি বা সাধারণ পরামর্শ নয়। বরং দলের শীর্ষ নেতৃত্ব থেকে আসা একটি সতর্কবাণী ছিল। সেটা মেনে চলাই শ্রেয় বলে মনে করেন দিলীপ। আর তারপরই খড়গপুরে চা–চক্র পর্বে সাংবাদিকদের জানিয়ে দিলেন, ‘‌আর সংবাদমাধ্যমের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলবেন না।’‌

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি