নির্মলার বাজেটে হতাশ বঙ্গ–বিজেপি, কোন প্রকল্প নিয়ে প্রচার হবে?‌ নির্বাচন মরশুমে দিশেহারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০২৬–২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ বলে লোকসভায় জানালেন নির্মলা সীতারামন। একইসঙ্গে ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন বলে বাজেট পেশের সময় জানিয়ে দিলেন নির্মলা। এই আবহে এখন বিধানসভা নির্বাচনের মুখে বঙ্গ–বিজেপির নেতা–কর্মীরা জনগণের দুয়ারে গিয়ে কী জবাব দেবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কারণ বাংলার জন্য কী রয়েছে?‌ এই প্রশ্ন জনগণের তরফে এলে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তাঁরা। যদিও শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা দারুণ বাজেট বলে বক্তব্য রাখছেন।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। এমনভাবে আয়কর আইন বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়। এই ক্ষেত্রেও নতুন কিছু বদল ঘটেনি। তাহলে কেন্দ্রীয় বাজেটের কোন বিষয় নিয়ে মানুষের কাছে গিয়ে প্রচার করবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না গেরুয়া শিবিরের নেতা–কর্মীরা বলে সূত্রের খবর।

অন্যদিকে ভবিষ্যতের ভারত গড়তে মূলধনী খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে বরাদ্দ ১২.২ লক্ষ কোটি টাকা। ১৬তম ফিনান্স কমিশনের প্রস্তাবে মান্যতা দিয়ে মোট আয়ের ৪১ শতাংশ ফিরিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকেই। ২০২৬–২৭ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বলে ঘোষণা নির্মলার। আর লগ্নিতে আগ্রহ বাড়াতে করদাতাদের জন্য ১৫জি এবং ১৫ এইচ নিয়ে ঘোষণা করেছেন তিনি। এই কথাগুলি গ্রামবাংলার মানুষ বোঝেন না। এমনকী গ্রামবাংলায় সেই পরিমাণ রোজগার মানুষের নেই যে আয়কর রিটার্ন দেবেন। তার উপর কৃষক, মহিলা এবং কর্মসংস্থানের কোনও কথা নেই বাজেটে। সুতরাং বিধানসভা নির্বাচনের প্রচারে মানুষকে কী বোঝাবেন বঙ্গ বিজেপির নেতা–কর্মীরা সেটা বুঝতে না পেরে হতাশ হয়ে পড়েছেন তাঁরা বলে সূত্রের খবর।

এছাড়া ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে দিশাহীন, মহিলা বিরোধী, কৃষক বিরোধী এবং বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে তোপ দেগেছেন। তিনটি মাত্র বিষয় রয়েছে বাংলার জন্য। এক, হাইস্পিড রেল করিডর। দুই, ফ্রেট করিডর এবং তিন, দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডর। এগুলি হলে সাধারণ প্রান্তিক মানুষ, মধ্যবিত্তের তেমন কোনও উপকার হবে বলে মনে করা হচ্ছে না। তাই এই বিষয়গুলি নিয়ে মানুষের দুয়ারে গেলে ভোট কতটা মিলবে তা নিয়ে সন্দিহান জেলাগুলির বিজেপি নেতা–কর্মীরা। সিঙ্গুরে এসে সভা করে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। তারপরও কেন্দ্রীয় বাজেটে কোনও প্রতিফলন নেই। এই পরিস্থিতিতে চরম হতাশ হয়ে পড়েছেন জেলাগুলির বিজেপি নেতা–কর্মীরা বলে সূত্রের খবর।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা