দড়ি বাঁধা হাত, বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল গোঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি, গোঘাট : হাত বাঁধা অবস্থায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার গোঘাটে। শনিবার সাত সকালে ভয়াবহ দৃশ্য দেখে শিউরে ওঠে গোটা এলাকা। বাড়ির বারান্দাতেই বছর ৩৫-র বাকিবুল্লার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

সূত্রের খবর, শনিবার সকালে বাড়ির দোতলার বারান্দায় বাকিবুল্লাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। স্ত্রীয়ের চিৎকার শুনেই পরিবারের সকলে ছুটে আসে। তাঁরা জানিয়েছেন, তাঁর হাত দুটি বাঁধা অবস্থায় ছিল। এই রহস্যমৃত্যু ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বাড়িতে ঢুকে তাঁকে হাত বেঁধে খুন করেছে। এটি আত্মহত্যা হতে পারে না। দেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও হাত দুটি বাঁধা ছিল। ওই বিজেপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য বাড়ছে। পরিবার ও স্থানীয় মানুষজনের অভিযোগ, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাকিবুল্লাকে। তিনি বিজেপির সক্রিয়কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মৃত যুবকের বিষয়ে খোঁজ নিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বাধার সম্মুখীন হতে হয়। দেহ উদ্ধারেও বাধা পেয়েছেন পুলিশ আধিকারিকরা। পরে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, বাকিবুল্লা এলাকার জনপ্রিয় সংখ্যালঘু মুখ ছিলেন। এই খুনের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও তদন্তের দাবি জানানো হয়েছে। বাড়ির ভিতরে কীভাবে এইভাবে দেহ উদ্ধার হল তা নিয়েও উঠেছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের