উত্তরেও নেই সাড়া, পুজোর সঙ্গে যুক্তই হতে পারছেন না পদ্মনেতারা

পুজো কমিটিগুলি বিজেপির থেকে দূরত্ব বাড়াচ্ছে পদ্মশিবির বাংলার মাটিতে একের পর এক নির্বাচন হারায়। ১ লাখির টোপও কাজে দিচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ লক্ষ টাকা চোখের সামনে ঝুলিয়েও সেভাবে সাফল্য আসছে না। কেউ সেদিকে চেয়েও দেখছে না। দেখাতে গেলেও মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ এটাই উত্তরের ছবি। সেখানে লাখ টাকার টোপ দিয়েও দুর্গাপুজোর(Durga Puja) সঙ্গে কোনও ভাবেই যুক্ত হতে পারছেন না পদ্মনেতারা। তা তিনি সাংসদ হোন কী বিধায়ক। এদিকে দলের নির্দেশ দুর্গাপুজোয় জনসংযোগ বৃদ্ধিতে জোর দিতে হবে। কেননা সামনেই লোকসভার নির্বাচন। কিন্তু নির্দেশ দিলে কী হবে, সেই নির্দেশ পালনের জন্য প্রয়োজনীয় জমিই খুঁজে পাচ্ছেন না বিজেপির নেতারা। ভাবলেও অবাক লাগে এই ঘটনা ঘটছে সেই উত্তরবঙ্গের(North Bengal) বুকে যেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি(BJP) ৮টির মধ্যে ৭টি কেন্দ্রেই জয়ী হয়েছিল। এটা সেই উত্তরবঙ্গ যেখানে একুশের ভোটে বিজেপি ৫৪টি আসনের মধ্যে ৩০টি আসন জিতেছিল। এখন সেই উত্তরবঙ্গেই বিজেপি চূড়ান্তভাবে ব্রাত্য।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা ছিল বাংলায় টাকার জোরে দুর্গাপুজোর ময়দান দখল করবে। কেননা রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে দিচ্ছে ৭০ হাজার টাকা করে। সেখানে আরও ৩০ হাজার টাকা বাড়তি যোগ করে বিজেপি ১ লক্ষ টাকা করে দেওয়ার পরিকল্পনা নেয়। কিন্তু শর্তজুড়ে দেয় যে সব পুজো কমিটি এই টাকা পাবে তাঁদের কেন্দ্র সরকারের নানা প্রকল্পের প্রচার করতে হবে এবং পুজো কমিটিতে বিজেপি নেতাদের রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কোনও জেলার মাটিতেই এই লাখি টাকার ঝুলি দেখিয়েও সেভাবে সাফল্য পাচ্ছে না পদ্মশিবির। বিজেপির বেশিরভাগ নেতাই দুর্গাপুজোগুলিতে সে ভাবে যুক্ত হতে পারছেন না। কার্যত উত্তরের ৭টি জেলার ৯০ শতাংশ পুজো কমিটি চাইছেই না বিজেপি নেতাদের নিজেদের মধ্যে ঢোকাতে। এখনও প্ররযন্ত মাত্র ১০ শতাংশ মতো পুজো কমিটি বিজেপির অনুদান নিতে রাজি হয়েছে। সেগুলি আবার ছোট পুজো। বিজেপি নেতাদের দাবি, রাজ্য সরকারের রোষানলে পড়ার ভয়েই পুজো কমিটিগুলি বিজেপি থেকে মুখ ঘুরিয়ে রয়েছে।

যদিও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের ভয়ের জন্য নয়, পুজো কমিটিগুলি বিজেপির থেকে দূরত্ব বাড়াচ্ছে পদ্মশিবির বাংলার মাটিতে একের পর এক নির্বাচন হারায়। একুশের ভোটের ১ বছরের মধ্যে শিলিগুড়ি পুরনিগম(SMC Election) ও মহকুমা পরিষদের নির্বাচন হয়েছিল। সবাই একরকম নিশ্চিত ছিল বিজেপি এই দুই নির্বাচনেই জিতবে। কিন্তু সেই দুই নির্বাচনেই গোহারান হেরেছে বিজেপি। তারপর বাংলার মাটিতে কোনও নির্বাচনেই আর জয়ের মুখ দেখতে পায়নি বিজেপি। বরঞ্চ উত্তরের শক্ত জমিও যে বিজেপির পায়ের তলা থেকে সরে যাচ্ছে তা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(Dhupguri Bye Election 2023) ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এইসব দেখেই পুজো কমিটিগুলিও বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের