‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান ইস্যু ছিল অনুপ্রবেশ। সীমান্তে জমি মিলছে না বলে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছিল। আর তার জেরে বাংলাদেশ থেকে মানুষ এই পশ্চিমবঙ্গ–সহ দেশের নানা প্রান্তে ঢুকে পড়ছে। তার ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আবার অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। এখন বাংলায় বিজেপি সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। যাতে অনুপ্রবেশ ঠেকানো যায়। এবার যেখানে কাঁটাতার নেই সেই জায়গা পরিদর্শন করে কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

এদিকে আজ, রবিবার পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া পেট্রাপোল–সহ বনগাঁর সীমান্ত এলাকা পরিদর্শন করেন। তারপর সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দেন। কাঁটাতারহীন জায়গা দেখে মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়। কাঁটাতার বিহীন জায়গায় যাতে অবিলম্বে ঘেরা হয় তার ব্যবস্থা করা হচ্ছে। কারণ অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। রাজ্য সরকার বিএসএফ’‌কে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কাঁটাতারের বেড়া নির্মাণ কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে সব দেখে এলাম।’‌

অন্যদিকে বাংলাদেশ থেকে যারা নিয়ম মেনে আসে তাদের বিএসএফ চেনে। তারা আবার ফিরেও যায়। সীমান্তের কাছে দুই দেশের অনেকেই কাজ করে থাকে। কিন্তু রাতের অন্ধকারে অথবা কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে এই দেশে ঢুকে পড়ে থেকে যায় যারা তারাই অনুপ্রবেশকারী। এই বিষয়ে অশোকবাবু কড়া বার্তা, ‘‌যত দ্রুত সম্ভব এখানে কাঁটাতার দেওয়া হবে। দেশের সুরক্ষার স্বার্থে কোনও কম্প্রোমাইজ নয়। আমার দেশের সুরক্ষা তো আগে দেখব। ওখানে একটা গেট বসানোর ব্যবস্থা হবে। যাতে যারা রোজ আসে কাজের জন্য তাদের অসুবিধা না হয়। ওখানে যারা আছে তাদের কথাও ভাবা হবে। আগে যে নিয়ম মেনে তারা আসত সেভাবে আসতে পারবে।’‌

এছাড়া জমির দাম সঠিক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে। উপযুক্ত দাম পাচ্ছে না বলে সেখানকার মানুষ জমি দিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌জমির দাম সঠিকভাবেই মিলবে। তাই জেলাশাসক থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা–সহ সকল জনপ্রতিনিধিদের নিয়ে মানুষকে বোঝাতে বলা হয়েছে। মানুষ নিশ্চয়ই বুঝবেন। একসপ্তাহ সময় দেওয়া হয়েছে। বসিরহাটের তিনটি মৌজায় সমস্যা আছে। বনগাঁয় কোনও সমস্যা নেই। এখানে কেউ বাধা দিতে পারবে না। অতীতের কথা ভুলে যান। বিডিআর থেকে শুরু করে যে কেউ বাধা দিলে ব্যবস্থা হবে। এখন এখানে বিজেপি সরকার এসেছে।’‌

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম