চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সবাইকে চোর বলা ঠিক নয়’, বিজেপিতে বেসুরো বিধায়ক অশোক

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুঁড়ে বলেছিলেন, ‘আমরা সবাই চোর?’ ঘটনা সোমবারের। সেই প্রসঙ্গই মঙ্গলবার ফিরিয়ে আনলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। বিজেপি শিবিরের পক্ষ থেকে তাঁর বক্তব্য, ‘শাসকদলের (TMC) বিধায়ক ২১৩ জন। সবাইকে চোর বলা ঠিক নয়’। বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা সবাই চোর নন’। তাঁর বক্তব্য মিলল না বিজেপি শিবিরের তিন প্রধান নেতার সঙ্গে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গলা মেলালেন না তিনি।

এদিন সরাসরি বিজেপি (BJP) বিধায়ক (MLA) প্রশ্ন তোলেন, ২-৩ জন জেলে গেলে কেন সবাইকে চোর বলা হবে? বলেন, বাঙালি সহজাত ভাবে দুর্নীতিগ্রস্ত নয়। দুর্নীতি কেউ চায় না। কারণ তাতে সাধারণ মানুষের খরচ বাড়ে। এরপরেই তিনি বলেন, দুর্নীতি আসলে ঘুনের মত। একবার ধরলে তা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায়। বলেন, যে বিষয় সামনে আসছে সেই বিষয় দূর করতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক বলেন, রাজ্যের অর্থনীতি উন্নত করা উচিৎ। বিধানসভা (BIDHAN SABHA) থেকে বেরিয়ে মঙ্গলবার এই কথা বলেন বিজেপি বিধায়ক। 

বিজেপি শিবিরে কেউ কেউ বেসুরো বলছেন দলের বিধায়ককে। কিন্তু তাঁর সাফ বক্তব্য, তিনি সত্যি এবং বাস্তব বলছেন। কয়েকজনের জন্য সকলকে চোর বলা যায় না। ‘চোর’ বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় বলেও দাবি করেন তিনি। বলেন, ‘আমি বিশ্বাস করি সকলে চোর হতে পারে না’।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ