শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে মহিষাদলে রদবদল। আরও বেশি করে প্রাণশক্তি পেল শাসক দল তৃণমূল। বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য। এর ফলে বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরল মনে করছেন শাসক নেতারা।

মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মাইতি। তিনি আগে তৃণমূল করতেন। পরে তাকে ‘ভুল’ বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় বলে তৃণমূলের দাবি। এমন পরিস্থিতিতে রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানও  তৃণমূলে যোগদান করেন। ফলে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল বলে মত মমতা ঘনিষ্ঠ নেতাদের। এদিনের যোগদানে তৃণমূল তিলক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।

তৃণমূলে নিজ যোগদান সম্পর্কে বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, “বিজেপি যেভাবে ধর্মের নামে রাজনীতি করছে তাতে কোনো মানুষ বিজেপিতে থাকতে চাইছেন না। আগামী দিনে মহিষাদল ব্লকে আর বিজেপি থাকবেনা। তাই বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য সকলেই তৃণমূলে যোগদান করছেন।” যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, “তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এই যোগদান।”

বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায এ বিষয়ে বলেন বিজেপির জন প্রতিনিধিদের ভয় দেখিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে নিজেদের দলের দিকে টানছে তৃণমূল। আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। ২০২৬ তার যোগ্য জবাব দেবে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক