স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহের অভিযোগ, বিজেপির চার নেতাকে শোকজ করলেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শাসকের আইন এখন অতীত। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই কথা বারবার শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে। এমনকী দলের কোনও নেতা দলবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। এই কথাও বলেছিলেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। এবার সেই কথা রাখলেন তিনি। বুঝিয়ে দিলেন কেউ অনুশাসনের উর্দ্ধে নন। সে যত বড়ই নেতা হোক। পুরুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য আধিকারিকের উপর হামলায় নাম জড়িয়ে যায় চার বিজেপি নেতার। এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে দলবিরোধী কার্যকলাপের জন্য শোকজ করা হয়েছে অভিযুক্তদের। এমনকী দলের কাজ থেকে এখন বিরত থাকতে বলা হয়েছে চার বিজেপি নেতাকে।

এদিকে তারিখটা ছিল ১২ মে। ওইদিন পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছিল বিজেপির চার নেতাদের বিরুদ্ধে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বাঘমুন্ডির প্রসূতিদের ভিন্‌রাজ্যের হাসপাতালে কেন স্থানান্তরের নির্দেশ দেওয়া হচ্ছে?‌ এই প্রশ্ন তুলে পাথরডির স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা করে ওই বিজেপি নেতারা বলে অভিযোগ। ক্ষমতায় আসার পর এই চার নেতার আস্ফালন নিয়ে অভিযোগ জমা পড়ে পার্টি অফিসে। বিষয়টি বিজেপির রাজ্য নেতৃত্বের কানে যায়। তখনই বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত দলীয় নেতাদের শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে এই শোকজের চিঠি পেয়ে গিয়েছেন—রাকেশ মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বাঘমুন্ডি ব্লকের বিজেপির আহ্বায়ক। বাঘমুন্ডি ব্লকের সহ–আহ্বায়ক বিজয়মোহন সিং, মণ্ডল ৪–এর সভাপতি অরুণচন্দ্র মাঝি এবং যুব মোর্চার সভাপতি মিঠুন কুমার। ওই চিঠিতে লেখা রয়েছে, স্বাস্থ্য আধিকারিককে ভয় দেখানো, অকথ্য ভাষায় হুমকি, শারীরিকভাবে হেনস্থা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শোকজ করা হচ্ছে। এসব কাজ দলবিরোধী। তাই বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে আপাতত দলের কাজ করতে পারবেন না। সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে।

এছাড়া এই ঘটনা নিয়ে যথেষ্ট জলঘোলা হতে শুরু করে। এই বিষয়টি নিয়ে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, ‘রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে আমি মন্তব্য করব না। এটা সম্পূর্ণ দলীয় বিষয়।’ যে চার নেতাকে সাতদিনের মধ্যে শোকজের নোটিস দেওয়া হয়েছে, তাঁরা কেউ কোনও মন্তব্য করতে চাননি। তবে রাকেশ মাহাতো জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশার দেখে সেখানকার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। দল বিষয়টি লিখিত আকারে জানতে চেয়েছে। শোকজের জবাব দেবেন।

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর

ভালো দাম পেতে নতুন পদ্ধতি অবলম্বন চাষীদের , আমের গায়ে পরানো হচ্ছে “নাইটি”