আলুয়াবাড়ি রোডের পরিবর্তে স্টেশনের নাম ঈশ্বরপুর করতে চায় বিজেপি

গেরুয়া শিবির থেকে উঠেপড়ে লেগেছে আলুয়াবাড়ি রোড স্টেশনের নাম বদলে ঈশ্বরপুর রাখার জন্য। ২৪'র ভোটের আগেই নামবদলের সম্ভাবনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের নাম ইসলামপুর(Islampur)। কিন্তু স্টেশনের নাম আলুয়াবাড়ি রোড(Aluabari Road)। আগে থেকেই এলাকার বাসিন্দারা স্টেশনের নাম পরিবর্তনের পক্ষে সাওয়াল করে এসেছেন। তাঁরা রেলমন্ত্রককে(Rail Ministry) প্রস্তাব দিয়েছেন, স্টেশনের নাম ইসলামপুর রোড স্টেশন বা ইসলামপুর স্টেশন করা হোক। সেই প্রস্তাব এখনও মেনে নেয়নি রেলমন্ত্রক। অথচ এখন গেরুয়া শিবির থেকে উঠেপড়ে লেগেছে এই স্টেশনের নাম পরিবর্তনের জন্য। তাঁদের ইচ্ছা স্টেশনের নাম হোক ঈশ্বরপুর(Iswarpur)। সূত্রের দাবি, সেই নামই এখন মেনে নিতে চলেছে রেলমন্ত্রক। সম্ভবত লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষণার আগেই উত্তরবঙ্গের(North Bengal) উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার আলুয়াবাড়ি স্টেশনের নাম বদলে ঈশ্বরপুর রাখা হবে। অন্তত রেল সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

কেন্দ্রে বিজেপি সরকারের আমলে দেশের একাধিক প্রান্তে একাধিক স্টেশনের নাম পরিবর্তন নিয়ে জোর বিতর্ক রয়েছে। এবার সেই তালিকাতে ঢুকে পড়তে চলেছে আলুয়াবাড়ি রোড স্টেশনও। বিতর্কের নেপথ্য যে কারণ উঠে আসছে তা হল হিন্দুত্ব। সংখ্যালঘু অধ্যুষিত উত্তর দিনাজপুর জেলায় আলুয়াবাড়ি রোড স্টেশনের নাম ঈশ্বরপুর রেখে কার্যত লোকসভা নির্বাচনের আগে হিন্দু সেন্টিমেন্ট তৈরি করতে চাইছে বিজেপি(BJP) নেতৃত্ব। নামবদলের এই পরিকল্পনার কথা স্বীকার করেছেন বিজেপির জেলা কমিটির সহ সভাপতি তথা ইসলামপুরের নেতা সুরজিৎ সেন। তাঁর কথায়, ‘রেলের কাছে আমরা আলুয়াবাড়ি রোড স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠালে, ইশ্বরপুর করার কথা বলা হবে। আগাগোড়া ইশ্বরপুর নাম ছিল। পরে ইসলামিক নামকরণ করা হয়েছে। দলের বিভিন্ন কর্মসূচিতে আমরা ইশ্বরপুর নাম ব্যবহার করি। প্রাচীন ভারতের বিভিন্ন জায়গার নাম মোঘলরা বদল করেছে। সেই নাম আমরা কখনই রাখব না।’

এদিকে ইসলামপুর শহরের বাসিন্দাদের একাংশের মতে, থানা, পুরসভা, মহকুমা, পুলিস জেলা, হাইস্কুল, কলেজ, মহকুমা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানেই ইসলামপুর নাম জড়িয়ে আছে। এই পরিস্থিতিতে ইশ্বরপুর নাম করতে চাওয়া মানে বিতর্কের জন্ম দেওয়া ছাড়া আর কিছু নয়। বিজেপি নেতা ইতিহাসে ইশ্বরপুর নাম থাকার কথা বললেও ইতিহাসবিদরা তার সারবত্তা খুঁজে পাচেছন না। ইসলামপুর কলেজের ইতিহাসের অধ্যাপক ড. গৌড় ঘোষ বলেন, ‘আমি স্থানীয় ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। কিন্তু ইসলামপুরের নাম আগে ইশ্বরপুর ছিল এমন কোনও ঐতিহাসিক প্রমাণ পাইনি। ইশ্বরপুর একটা জনশ্রুতি বলে আমার মনে হয়। ১৯৫৬ সালে ট্রান্সফার টেরিটরি হিসেবে বিহার থেকে এই এলাকাটি এ রাজ্যে যুক্ত হয়। তার আগেও এই এলাকার নাম ইসলামপুরই ছিল।’

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস