২০০ গণ্ডি পার করবে না বিজেপি, রাজ্য ধরে ধরে হিসাব দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন রেকর্ড ভোটে নির্বাচনে জিতবে বলে আশাবাদী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ। তখনই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলছেন, বিজেপি আসন্ন নির্বাচনে ২০০ গণ্ডি পার করতে পারবে না। বুধবার আউশগ্রামে নির্বাচনী প্রচার থেকে  তৃণমূল সুপ্রিম দাবি করেন,’ আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মোট রাজ্যে ভাল ফল করতে পারবে না বিজেপি।’ 

মমতা বলেন, ‘ এবার কি বিজেপি ক্ষমতায় আসবেন বলে মনে করেন? আগের বার ৩০৩ আসন পেয়েছিল, এবার সেটাও পাবে  না। উত্তর প্রদেশে ভাল লড়াই করছে অখিলেশ। ওখানে বিজেপি আর প্রচুর আসন পাবে না। তামিলনাড়ুতে জিরো, কেরলে বাম-কংগ্রেসই বেশিরভাগ আসন পাবে। কর্ণাটক, তেলেঙ্গানাতেও বিজেপি এবারে ভাল ফল করতে পারবে না ।‘ পাশাপাশি ভোটের আগে সমীক্ষা নিয়েও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিম। তিনি বলেন,’ বিজেপি কোটি কোটি টাকা খরচ করে সমীক্ষা করাচ্ছে। এবারে বিজেপি আর জয়লাভ করতে পারবে না।’ 

উল্লেখ্য, বুধবার বোলপুরের দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে প্রচারে পূর্ব বর্ধমানে আউশগ্রামে জনসভা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে  ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিম। পাশাপাশি এদিন মমতা প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত  উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যে ক্যাগ রিপোর্ট রয়েছে তা কেন প্রকাশ হচ্ছে না?

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর