আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর সকালেই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করল বিজেপি কর্মীরা বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই ব্যাপক মারধরে মাথা ফেটে যায় তৃণমূল বুথ সভাপতির। সুতরাং সকালেই রক্তাক্ত হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্র।

এদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিস্তীর্ণ ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকা সব আসনগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়ছে। আর তার মধ্যেই নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রবীন্দ্রনাথ বালা যখন ভোট পরিদর্শনে বেরিয়ে ছিলেন তখন তাঁকে একা পেয়ে বিজেপি কর্মীরা চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পিথাপুরার বুথ সভাপতি এই রবীন্দ্রনাথ বালা। মারের চোটে তাঁর মাথা ফেটে যায়। তখন তৃণমূল কর্মীরা ছুটে এলে বিজেপির লোকজন চম্পট দেয়। মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। ওই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির উপর ব্যাপক আক্রমণ হয়েছে। স্পর্শকাতর এবং অতিসংবেদনশীল বুথগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তার মধ্যে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ভোট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ এই একটা ঘটনা নয়, মুর্শিদাবাদের ডোমকলে ২১৭ নম্বর বুথের সামনে জটলা শুরু হয়। আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠে যায়।

এছাড়া পিথাপুরার বুথ সভাপতি এই রবীন্দ্রনাথ বালাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পর এখন অবস্থা স্থিতিশীল। ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ‍্যাম করার অভিযোগ উঠল। তবে সকাল থেকে একাধিক জেলায় এবং তার অন্তর্গত নানা বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। ইভিএম গোলমাল নিয়ে নানা অভিযোগ এলেও নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ