বহরমপুর থানায় বিস্ফোরণ, আহত ৩ পুলিশকর্মী

জানা গিয়েছে, থানার মালখানায় অনেক পুরানো ব্যাটারি মজুত ছিল। তা ফেটেই হয়েছে বিস্ফোরণ। ১ জনের অবস্থা গুরুতর, বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার ভেতরে মালখানায় হল বিস্ফোরণ (BLAST)। জখম হয়েছেন ৩ পুলিশকর্মী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, থানার মালখানায় অনেক পুরানো ব্যাটারি মজুত ছিল। তা ফেটেই হয়েছে বিস্ফোরণ। থানা সূত্রে খবর, বিস্ফোরণের ফলে আহত হয়েছেন এক আধিকারিক সহ আরও ২ জন। এঁদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। অন্য দু’জনের অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় থানা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকা জুড়েও দেখা গিয়েছে চাঞ্চল্য।

থানা সূত্রে খবর, থানার দোতলায় রয়েছে মালখানা। সেখানেই মজুত ছিল ব্যাটারি সহ এই ধরণের আরও কিছু দ্রব্য। তা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মালখানায় পুলিশকর্মীদের অস্ত্র মজুত থাকে। তবে কোনও অস্ত্রের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। সূত্রের খবর, আপাতত সমস্ত অস্ত্র রয়েছে নিরাপদ। তবে নিশ্চিত ভাবে জানা যায়নি বিস্ফোরণ মালখানার ভেতরে হয়েছে না কি বাইরে। 

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল