এই মুহূর্তে




বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের এক BLO-র মৃত্যু। বুধবার সকালে বাড়ির উঠোন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মৃতার নাম শান্তিমুনি এক্কা (৪৮)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায়। ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

জলপাইগুড়ি জেলার মালবাজার থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লাঙ্কো চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন শান্তিমুনি। পেশায় তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁর পরিবারের লোকজন বলছেন SIR নিয়ে কাজ করতে গিয়ে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাকে। শান্তিমুনির ছেলে ডি সু জা এক্কা এবং স্বামী সুখু এক্কা বলেন এই প্রবল কাজের চাপ সহ্য করতে পারছিলেন না উনি। ভাল বাংলা পড়তে বা লিখতেও জানতেন না মহিলা। তারপরেও SIR-এর কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।

মাঝখানে একেবারেই না পেরে মালবাজার ব্লকের যুগ্ম বিডিওর কাছে গিয়ে SIR-এর কাছ থেকে নিষ্কৃতি চেয়েছিলেন। শান্তিমুনির কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। আধিকারিকরা শান্তিমুনির কাতর প্রার্থনা সাড়া দেননি। বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান আদিবাসী কল্যাণ বিভাগের মন্ত্রী তথা মালবাজার বিধানসভার বিধায়ক বুলু চিক বড়াইক। তাঁর কথায়, “SIR-এর আতঙ্কে অনেক ভোটার আত্মঘাতী হয়েছেন, আজ কাজের চাপে একজন বিএলও আত্মঘাতী হলেন। একটা পরিবার পুরো নষ্ট হয়ে গেল। এর দায় নির্বাচন কমিশনকে নিতেই হবে।”

কিছুদিন আগে পূর্ব বর্ধমানের ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছিল বিএলও নমিতা হাঁসদার। তিনি মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। কাজ চলাকালীন তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তড়িঘড়ি নমিতা হাঁসদাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ