কাজের ‘চাপে’ চরম সিদ্ধান্ত BLO-র! স্কুলে উদ্ধার প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভগবানগোলা: SIR-র কাজের চাপে ফের মৃত্যু। স্কুলের মধ্যে থেকে উদ্ধার হয়েছে প্রধানশিক্ষকের ঝুলন্ত দেহ। স্কুলের প্রধান শিক্ষক তথা বিএলও (BLO) কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের আলাইপুর এলাকায়।

জানা যায়, শনিবার রাতে রানিতলা থানার অন্তর্গত পাইকমারী চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের ভেতর থেকে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত শিক্ষকের নাম হামিমুল ইসলাম। তিনি আলাইপুর গ্রামের বাসিন্দা। এসআইআর শুরু পর থেকে বিএলও-র দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হামিমুল ইসলাম খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর বুথের বিএলও হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবারও তিনি স্কুলে গিয়েছিলেন। কিন্তু স্কুল ছুটির পরে এনোক সময় পেড়িয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সোকজন খোঁজ শুরু করে। স্কুলে গিয়ে খোঁজখবর করার পরেই একটি ঘরের মধ্যে তাঁকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে রানিতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরাই দেহটি উদ্ধার করে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিক্ষকের দাদা ফরমানুল ইসলাম অভিযোগ করেন, গত বেশ কিছুদিন ধরে বিএলও-র কাজ নিয়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন হামিমুল। সেই চাপের কারণেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এসআইআর নিয়ে মৃত্যুর ঘটনায় বার বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর