নিজের নামে শুনানির নোটিস নিজেকেই, পশ্চিম মেদিনীপুরে অভিনব ঘটনায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর (SIR) প্রক্রিয়ায় নজিরবিহীন ঘটনা ! পশ্চিম মেদিনীপুরে নিজেই নিজের নোটিস গ্রহণ করলেন BLO। এমনই অবাক পরিস্থিতির সৃষ্টি কেশপুর ব্লকে। একজন বুথ লেভেল অফিসার নিজেই নিজের নামে শুনানির নোটিস গ্রহণ করতে বাধ্য হলেন। কারণ, তিনি যেমন ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও, তেমনই একই সঙ্গে একজন ভোটারও। ঘটনাটি ঘটেছে কেশপুর বিধানসভার ২৩৫ নম্বর কেন্দ্রের অন্তর্গত ১৯৮ নম্বর বুথে বসনচক এলাকায়।

জানা গিয়েছে, ওই বুথের বিএলও মলয় মল্লিক লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে এসাআইআর শুনানিতে হাজিরার নোটিস পান। নিয়ম অনুযায়ী নোটিস যাঁর নামে, তাঁকেই তা গ্রহণ করতে হয়। ফলে নোটিস গ্রহণকারী ও প্রাপক দুটিই হলেন মলয় নিজেই। মলয়ের আদি বাড়ি কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম পঞ্চায়েতের কানাখালি গ্রামে। দীর্ঘদিন সেখানেই তাঁর পরিবার থাকতেন। প্রায় ১ বছর আগে তিনি কানাখালি ছেড়ে বসনচক গ্রামে নতুন বাড়ি তৈরি করেন এবং সেখানেই থাকেন। সেই অনুযায়ী ভোটার তালিকায় তাঁর নাম স্থানান্তরিত হয় বসনচক প্রাথমিক বিদ্যালয়ের বুথে।

আরও পড়ুন: পুরুলিয়াকে সবুজময় করতে হবে, হুঁশিয়ারি অভিষেকের

প্রধান শিক্ষক মলয় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক উত্তর জুনিয়র হাই স্কুলে কর্মরত। স্কুলে শিক্ষক মাত্র তিনজন হওয়ায় পড়াশোনার দায়িত্বের পাশাপাশি বিএলও হিসেবে এসআইআর সংক্রান্ত কাজ সামলাতে গিয়ে চরম চাপের মুখে পড়েছেন তিনি। গত দু মাস ধরে ভোটার তালিকা সংশোধন ও নোটিস বিলির কাজেই তাঁর অধিকাংশ সময় চলে যাচ্ছে। এই অবস্থার মধ্যেই নিজের নামে শুনানির নোটিস পেয়ে হতবাক মলয় বলেন, আমি নিজেই বিএলও অথচ আমাকেও প্রমাণ করতে হবে আমি বৈধ ভোটার কিনা। তাঁর ক্ষোভ, আগে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করা উচিত, তারপর মাঠপর্যায়ের কর্মীদের প্রশ্ন করে হোক।

জানা গিয়েছে, মলয়ের বাবা শঙ্কর প্রসাদ মল্লিক দেড় বছর আগে প্রয়াত হন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল শঙ্কর মল্লিক কিন্তু বর্তমান নথিতে পূর্ণ নাম ব্যবহৃত হওয়াতেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। মলয়ের প্রশ্ন, “আমি কি অন্যদের নোটিস বিলি করবো না নিজেই আদালতে গিয়ে এফিডেভিট জমা দেবো?”

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক