বাড়িতে SIR-এর কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত BLO

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে SIR-এর কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন BLO। SIR-এর চাপে হৃদরোগে আক্রান্ত হন বলে দাবি পরিবারের। অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। ঘটনাটি বনগাঁর গোপালনগরের ১০৬ নম্বর বুথের। প্রসঙ্গত, SIR -এর চাপে আসছে একের পর অসুস্থ থেকে আত্মহত্যার অভিযোগ। বিশেষ নিবিড় সংশোধনের মূল পর্ব শুরু হতেই রাজ্যে নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। তৃণমূলের দাবি বেশিরভাগ ক্ষেত্রে এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব।

বনগাঁর গোপালনগরে এসআইরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও। তাঁকে ভর্তি করা হয় কল্যাণীর গান্ধি হাসপাতালে। স্বভাবতই উৎকন্ঠায় পরিবার। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার গত সোমবার দুপুরে বাড়িতে এসআইআরের কাজ করবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসকরা অবস্থার অবনতি বুঝে তাঁকে কল্যাণী গান্ধি হাসপাতালে পাঠায়। পরিবারের পক্ষ থেকে সুশান্ত টিকাদারের মেয়ের দাবি, ডাক্তারেরা জানিয়েছেন তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এখনও অবস্থায় তেমন কোন উন্নতি হয়নি। প্রচন্ড উৎকণ্ঠার মধ্যে রয়েছে পুরো পরিবার।

প্রসঙ্গত, SIR-এর অতিরিক্ত চাপে পথে নেমে ক্ষোভ প্রকাশ করেছে BLO অধিকার রক্ষা কমিটি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নেমে তাদের দাবি SIR হোক, কিন্তু সঠিক নিয়ম মেনে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ফর্ম বিলি করে বাড়িতে আসার পরেও তাঁদের কাছে ফোন আসছে বিবিধ প্রশ্ন জিজ্ঞাসা করে। এ এক মানসিক যন্ত্রণা। BLO রা বলছেন এই SIR এর কাজ এত কম সময়ের মধ্যে করা সম্ভব নয়। অন্তত ৬ মাস থেকে ১ বছর সময় দরকার। এত পরিমাণ কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যই খারাপ হচ্ছে।

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের