‘মারাত্মক চাপ দিচ্ছে’, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ BLO-দের

Share:

নিজস্ব প্রতিনিধি : অনবরত চাপ দেওয়া হচ্ছে কাজ করার জন্য। অতিরিক্ত কাজের চাপে সমস্যায় পড়ছেন বিএলও-রা। অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ তুলে শনিবার শিলিগুড়ি থেকে হাওড়ায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। ক্রমশ অভিযোগের পারদ চড়ছে। কম সময়ের মধ্যে একাধিক কাজের টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে বিএলওদের। ফর্ম বিলি করা থেকে শুরু করে ফর্ম ফিল আপ, প্রশিক্ষণ, অনলাইনে ডেটা এন্ট্রি সব কাজেই একা হাতে করতে হচ্ছে তাঁদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন বিএলওরা।

স্কুল করে সারাদিন এই কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানাচ্ছেন বিএলওরা। শনিবার শিলিগুড়িতে ডেটা আপলোড প্রশিক্ষণ শিবিরে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ। শুধু শিলিগুড়িতেই নয়, হাওড়া টিকিয়াপাড়া, নদিয়ার আড়ংঘাটা, কান্দীতে বিক্ষোভ দেখানো হয়েছে। তাঁদের অভিযোগ, একসঙ্গে এত চাপ দিলে কাজের ভুল হয়ে যাবে। কিন্তু তার দায় কে নেবে? শিলিগুড়ি বিধানসভা এলাকায় বিএলওদের একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানেই নির্বাচন কমিশনের আধিকারিকরা শেখাচ্ছিলেন, কিভাবে নথি ডিজিটাইজ করতে হবে। সেই সময় ক্ষোভে ফেটে পড়েন বিএলওদের একাংশ। সভা বয়কট করে বাইরে বেরিয়ে যান অনেকেই। পরে সকলেই বিক্ষোভে শামিল হন।

তাদের অভিযোগ, প্রথমে বলা হয়েছিল বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে। এখন বলা হচ্ছে, অনলাইনে ডিজিটাল ফর্ম ফিলআপ করে দিতে হবে। বিএলওদের কাছে এত সময়ে নেই। এই কাজের জন্য আলাদা করে ছুটির ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। তাহলে এইভাবে চাপ দেওয়ার কোনও অর্থই হয় না। তাদের অভিযোগ, একটা ফর্ম ডিজিটাইজ করতে ১৫ মিনিট সময় লাগে। তাহলে সারাদিনে কত সময় লাগবে। সমস্ত দায়িত্ব বিএলওদের উপর দিলে ভুল হলে তার দায়িত্ব কে নেবে? একাধিক প্রশ্ন উঠলেও তার উত্তর নেই। ১০-১২ দিন ধরে ফর্ম বিলির কাজ চলেছে। এবার বাড়িতে বাড়িতে ঘুরে ফর্ম সংগ্রহ করতে হবে। তারপরে আবার রয়েছে ডেটাএন্ট্রির কাজ। সব কাজ এত তাড়াতাড়ি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। এটা অমানবিক অত্যাচার ছাড়া আর কিছুই নয়।

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের