বৃষ্টিতে ভিজে জমিতে কাজ করতে গিয়ে বিপদ, আলে উদ্ধার দম্পতির দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুরুটিয়া : পুজোর আগে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। সেই মতো বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির মধ্যেই কৃষিজমিতে কাজ করছিলেন দম্পতি। বৃহস্পতিবার দুজনের দেহ উদ্ধার হয়েছে আল থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়া মুরুটিয়া থানার সিংগাডাঙ্গা সরদারপাড়া এলাকায়। মৃতরা শ্যামল মণ্ডল (৪৫), কুসুম মণ্ডল (৪০)।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকার আলেই স্বামী-স্ত্রীর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দেহ দুটো দেখতে পেয়েই দ্রুত তাঁরা খবর দেয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আধিকারিকরা। আল থেকেই দেহ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের। বৃষ্টির মধ্যে ভিজে আলে কাজ করছিলেন তাঁরা। সেই সময় ব্যপক বজ্রপাত শুরু হয়েছিল। তাই সেই বজ্রপাতে মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার সময় ওই মাঠে আর কেউ ছিলেন না। বৃষ্টি শুরু হতেই সবাই চলে এসেছিলেন। তখন তাঁরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। বৃষ্টিতে ভিজেই মাঠে কাজ করছিলেন তাঁরা। কাজ সেরে ফিরে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ফেরা হল না।

বৃহস্পতিবার সকালে অন্য কৃষকরা মাঠে কাজ করতে গিয়েই দুজনের দেহ দেখতে পায়। সেই সময় মুরুটিয়া থানায় খবর দেয় তাঁরা। পরে পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে। তাঁদের করিমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই পুলিশ মৃতদেহ দুটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের