নিজের ফ্ল্যাটের পাশ থেকে শিক্ষকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার হল প্রাথমিক শিক্ষকের দেহ। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। শিক্ষক আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম গুঞ্জন সরকার। গুঞ্জন কোচবিহারের জামালদহের বাসিন্দা। দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির সুহৃদ লেনে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন এই শিক্ষক। তাঁর সঙ্গে থাকতেন স্ত্রী ও সন্তানও।সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ ফ্ল্যাটের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় গুঞ্জনের দেহ। গুঞ্জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীকে ওভাবে পড়ে থাকতে দেখে তাঁকে নিয়ে হাসপাতালে যান স্ত্রী। ততক্ষণে গুঞ্জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, বাজারে অনেক টাকা ধার হয়ে গিয়েছিল গুঞ্জনের। সেই ধার শোধ করতে পারছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই পাওনার টাকা আদায় করার জন্য গুঞ্জনের ওপর মানসিক চাপ দেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন গুঞ্জন সরকার। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

 

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা