ধানের গোডাউনে বস্তাবন্দি কর্মীর দেহ

Share:

নিজস্ব সংবাদদাতা: ধান সেদ্ধ করার স্টিম রুমে বস্তা বন্দি অবস্থায় মিলল এক কিশোরের দেহ। হাড়হিম করা এই হত্যাকাণ্ডটি ঘটেছে কালনার রংপাড়ায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম রকি হালদার। ১৭ বছরের ওই কিশোরের বাড়ি কালনার ধর্মডাঙা গ্রামে। মায়ের সঙ্গে গত দু’মাস ধরে কালনার রংপাড়ার একটি ধানের গোডাউনে কাজ করত সে। মায়ের সঙ্গে ধান সেদ্ধ করার কাজ করত রকি। রবিবার সন্ধ্যায় ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান মা রিনা হালদার। কয়েক বার ছেলেকে ফোন করেন তিনি। তার মধ্যে বিকেলের দিকে নাকি এক বার মায়ের সঙ্গে কথাও হয় ছেলের। কিন্তু রাতেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান মা রিনা। সোমবার নিজেই গোডাউনে চলে যান মা। গোডাউনে ঢুকে ঘরের একটি কোণে বস্তাবন্দি অবস্থায় ছেলেকে পান তিনি। তাঁর চিৎকার-চেঁচামেচিতে অন্য সহকর্মীরা ছুটে আসেন। তারপর তারা খবর দেয় থানায়।

ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠানো হয়। কীভাবে রকির মৃত্যু হল, ঘটনায় কারা যুক্ত, সেসব খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ।

পরিবার সূত্রে অভিযোগ, ছেলেকে খুন করেছে তার বন্ধুরাই। মৃতের মামা বন্ধুদের জেরা করার দাবি করেছেন পুলিশের কাছে। তবে এই ঘটনা নিয়ে ওই গোডাউনের মালিক বিদ্যুৎ রায় দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, ‘‘আমি খবর পেয়ে গোডাউনে আসি। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে। কিন্তু কী ভাবে এমনটা হয়েছে, আমি বলতে পারব না।’’

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার