আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর: ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার মহিলার দেহ। দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে তাঁর মৃতদেহ দেখতে পায় নৌকাচালকরা। প্রাথমিক অনুমান জলে ডুবেই ওই মহিলীর মৃত্যু হয়েছে। ১ মাসের মধ্যে এই নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে দ্বারকেশ্বরের জলে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, রবিবার সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দারকেশ্বর নদের দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌকাচালকেরা। তাঁরাই মৃতদেহটিকে ঘাটের কাছে নিয়ে আসে। তাঁরাই বিষ্ণুপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, প্রতিদিনের মত এদিন সকালেও দ্বারকেশ্বরে নদে নৌকা নিয়ে এসেছিলেন নৌকাচালকরা। তাঁরাই দেখতে পান এক মহিলার দেহ জলের তোড়ে ভেসে যাচ্ছে।  তাঁরাই তড়িঘড়ি নৌকার সাহায্যে মৃতদেহটিকে পাড়ের  কাছে নিয়ে আসেন।পরে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রেখবর, মৃতের নাম মালা শীট। তিনি বাঁকুড়ার ওন্দা থানার আলিঠা গ্রামে। প্রাথমিক অনুমান, বছর ষাটের মালা দেবী স্নান করতে নেমেছিলে দ্বরকেশ্বরের জলে। তারপরেই জলের স্রোতে তলিয়ে গিয়েছেন।

উল্লেখ্য, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে বাঁকুড়ার সব নদীগুলির মতোই দ্বারকেশ্বর নদের জলও বইছে দুকূল ছাপিয়ে। আর এই নদীতে কখনো স্নান করতে নেমে আবার কখনো নদীর পাড় দিয়ে হেঁটে যাতায়াতের সময় আচমকা পা পিছলে নদীর জলে তলিয়ে বাঁকুড়ায় মৃত্যু মিছিল অব্যাহত। গত একমাসে এই নদেই মৃত্যু হল ৮ জনের।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ