আমডাঙায় পুকুরে শিশুর মৃতদেহ, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, আমডাঙা : আমডাঙায় পুকুর থেকে উদ্ধার শিশুর মৃতদেহ। শিশুটিকে অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে পরিবার। প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ। রবিবার সকালে বাড়ির কাছে এক পুকুর থেকে উদ্ধার হয়েছে শিশুর দেহ। শিশুমৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আমডাঙার প্রভাকরকাটি গ্রামে।

জানা গিয়েছে, শনিবার সকালে দাদার সঙ্গে পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। কিন্তু বেলা বাড়তে থাকলেও শিশুটি বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজ। শিশুটির পরিবারের লোকজন প্রতিবেশীদের বাড়িতেও খোঁজ করা হয়। কিন্তু কোথাও খোঁজ মেলেনি শিশুটির। দাদাকেও জিজ্ঞাসা করে জানা যায়নি। পুলিশে খবর দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। পুলিশ এসে গোটা এলাকা খোঁজে। ডুবুরি নামিয়ে খোঁজ করা হয় এলাকার একাধিক পুকুরে। কিন্তু কোনও খোঁজ মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরে রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হল দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের এক পুকুরে দেহটি ভাসতে দেহ। সঙ্গে সঙ্গে পুলিশ ও পরিবারের কাছে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন ও পুলিশ। পুলিশ ডুবুরি দিয়ে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, কখন মৃত্যু হয়েছে রিপোর্ট হাতে এলে জানা যাবে। প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানিয়েছে পরিবার। অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে অপহরণের পর খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?