সাতসকালেই উদ্ধার কিশোরের ক্ষতবিক্ষত দেহ, এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সকালে উদ্ধার হল এক কিশোরের ক্ষতবিক্ষত দেহ । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়। সেখানেই এদিন সকালে উদ্ধার হয় দেহ। আর তাতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা গিয়েছে, নিহত কিশোর হল বছর ১১-এর সুরজিৎ দাস। সে জগন্নাথপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে এলাকার একটি বাঁশ বাগানের মধ্যে ওই কিশোরের ক্ষতবিক্ষত দেহ তারা পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লালগোলা থানার পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরজিৎ-তের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, সুরজিতের কানে এবং তার আশপাশে আগুনের ছ্যাঁকা দেওয়ার দাগ রয়েছে। তবে কী করে তাঁর মৃত্যু হল তা এখন জানা যায়নি। বর্তমানে সুরজিৎতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে নিহত কিশোরের পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকেই  সুরজিৎ নিখোঁজ ছিল। তাকে খুন করে তার দেহ ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা এখন জানা যায়নি। লালগোলা থানার পুলিশ স্থানীয়দের পাশাপাশি সুরজিৎ-তের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। কিশোরের রহস্যমৃত্যু নিয়েব জোরকদমে  তদন্তে নেমেছে পুলিশের আধিকারিকরা।

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী