শান্তিপুরে জাতীয় সড়কের পাশে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির রক্তাক্ত দেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রক্তাক্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, এলাকাবাসীরা ১২ নাম্বার জাতীয় সড়কে কন্দখোলার কাটিংয়ের পাশে জঙ্গলের মধ্যে এক মাঝ বয়সি মৃতদেহ পড়ে থাকতে দেখে। রক্তাক্ত্য দেহ দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় লোকাল থানার পুলিশ। অন্যদিকে ছুটে আসে রোড ট্রাফিক পুলিশেও। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০। দেহ উদ্ধারের পর দেখা গিয়েছে  ওই ব্যক্তির কপালে একটি ফুটো ছিল এবং কানের একটি অংশ খসে গিয়েছিল।  আশেপাশের এলাকাবাসীরাও মৃতদেহ সনাক্ত করতে পারিনি। দেহ উদ্ধারে পর আশেপাশের জঙ্গলেও পুলিশ তল্লাশি অভিযান চালায়।

অনেকের ধারণা  করছেন মৃতদেহ অন্য  জায়গা থেকে নিয়ে এসে ফেলে যাওয়া হয়েছে  রাস্তার ধারে। জঙ্গলের মধ্যে রক্ত পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।  জাতীয় সড়ক থেকে বেশ খানিকটা দূরে দেহ পরে থাকায়  পথ দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু নয় বলেই মনে করছেন অনেকে। তবে কি কারণে ব্যক্তির মৃত্যু হয়েছে  ময়নাতদন্তের  রিপোর্রট এলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।  ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যক্তিটি কে? কোথা থেকে এল দেহ সবটাই খুঁজে বের করার চেষ্টা চলছে।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক