ডায়মন্ড হারবারে ইউনিফর্ম পরা অবস্থায় পুলিশ কর্মীর দেহ উদ্ধার

পেট্রোল পাম্প থেকে উদ্ধার হল পুলিশকর্মীর দেহ। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবারের বাটা পেট্রল পাম্পের কাছ থেকে পুলিশকর্মীর মৃতদেহটি উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোল পাম্প থেকে উদ্ধার হল পুলিশকর্মীর দেহ। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বাটা পেট্রল পাম্পের কাছ থেকে পুলিশকর্মীর মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃত পুলিশকর্মী ডায়মন্ড হারবার থানার এএসআই পদে কর্মরত ছিলেন। পুলিশ কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম সমীর দাস। ৫৪ বছর বয়স তাঁর। আদতে হাওড়ার বাসিন্দা সমীর দাস ডায়মন্ড হারবার থানায় কর্মরত ছিলন। তিনি ডায়মন্ড হারবার থানার এএসআই পদে কর্মরত ছিলেন। সোমবার রাতে ডায়মন্ড হারবার থানা এলাকায় সরিষা হাই স্কুলে যাত্রা উৎসবে তাঁর ডিউটি ছিল। ডিউটি দিতে সেখানে গিয়েওছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার ভোরে ডায়মন্ড হারবার থানার অদূরে বাটা পেট্রোল পাম্পের কাছে আচমকা তাঁর দেহ দেখত পান স্থানীয়রা। পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সমীর দাসকে পড়ে থাকতে দেখেন তাঁরা। এর পর তড়িঘড়ি থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ সমীর দাসের মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী ভাবে এএসআই সমীর দাসের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কেউ শত্রুতার জেরে পুলিশ এএসআই-কে খুন করল না কি দুর্ঘটনার কারণে মৃত্যু না কি অন্য কোনওভাবে সমীর দাসের মৃত্যু হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশকর্মী সমীর দাসের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) পলাশ চন্দ্র ঢালি। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর