শ্মশানের কাছে রাস্তা থেকে উদ্ধার পুলিশ কর্মীর দেহ

কীভাবে ওই পুলিশ কর্মীর মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তার ধার থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর দেহ (Body Recover)। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের (Baruipur) কীর্তণখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে ওই দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে ওই পুলিশ কর্মীর মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম দিগম্বর সোরেন। তিনি হুগলির পান্ডুয়া এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ কনস্টেবল দিগম্বর সোরেন বারুইপুর পুলিশ জেলার অধীনে কর্মরত ছিলেন। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিল তাঁর। স্থানীয়রা জানান, বুধবার সকালে বারুইপুর-জয়নগর রোডের কীর্তণখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। মৃতদেহ দেখে তাঁরা বারুইপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর জানতে পারে মৃতদেহটি পুলিশ কনস্টেবল দিগম্বর সোরনের। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠান তদন্তকারীরা।

অন্যদিকে কীভাবে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ তাঁকে খুন করে ফেলে রেখে গিয়েছে, নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে দেখি মুখ থুবড়ে পড়ে রয়েছেন এক ব্যক্তি। সঙ্গে-সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে জানতে পারি উনি পুলিশে কাজ করতেন। তবে কীভাবে কী হয়েছে তা জানি না।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের