মাঠ থেকে উদ্ধার মাথা থেঁতলানো দেহ, তদন্তে পুলিশ

মাঠ থেকে উদ্ধার হল  এক যুবকের মাথা থেঁতলানো দেহ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ(Raiganj) শহর সংলগ্ন ছত্রপুর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাঠ থেকে উদ্ধার হল  এক যুবকের মাথা থেঁতলানো দেহ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ(Raiganj) শহর সংলগ্ন ছত্রপুর এলাকায়। ওই ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ(Raiganj) শহর সংলগ্ন ছত্রপুর এলাকায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ছত্রপুর ইটভাটা মাঠ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা ওই যুবকের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নকুল দেবনাথ।  ২৭ বছর বয়স তাঁর। স্থানীয় বাসিন্দাদের দাবি, যে মাঠে ওই যুবকের দেহ উদ্ধার হয়েছে সেখানে দীর্ঘদিন ধরে বেআইনি মদ বিক্রি হয়। আর মদের আসরে এসে প্রতিদিন আড্ডা জমাতো বেশকিছু যুবক। মদের সেই আড্ডাস্থলে উদ্ধার হয় এদিন ওই যুবকের দেহ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মনে করা হচ্ছে তাঁকে ভারী কিছু দিয়ে আঘাত করে মাথা থেঁতলে খুন করে হয়েছে। তবে ঠিক কী কারণে নকুল দেবনাথকে খুন(Murder Case) হতে হল  তা নিয়ে ধন্দে রয়েছে তদন্তকারীরা। খুনে জড়িতে থাকার সন্দেহে ইতিমধ্যে দুই যুবককে আটক করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতার কারণে খুন না কি অন্য কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মদের আসরে পুরনো লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে বা রাগকে ঘিরেই ঝামেলা শুরু হয়। এই ঘটনা নিয়ে রায়গঞ্জ পুলিশ সুপার সানা আখতার বলেন,” পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ