মাটির তলায় লোকানো বোমা বিস্ফোরণ, চাঞ্চল্য ছড়াল কোচবিহারে

বর্তমানে আহত সেখানেই চিকিৎসাধীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বোমা বিস্ফোরণের ঘটনা। কোচবিহারে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। জানা গিয়েছে, মাটির তলায় লোকানো ছিল ওই বোমা। আর মাটি খুঁড়তেই হয় বিস্ফোরণ (BLAST)।

দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাডাঙা গ্রামের ঘটনা। এলাকার বাসিন্দা মোজাফফর মিয়া। পেশায় শ্রমিক ওই ব্যক্তি বাড়ি থেকে কিছু দূরে মাটি কাটছিলেন। হঠাৎই তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে দেখেন জখম হয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছেন মোজাফফর। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটা হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

খবর পেয়ে এলাকায় আসে দিনহাটা থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। কে বা কারা মাটির নিচে বোমা লুকিয়ে রেখেছিল। কী নাশকতার উদ্দেশ্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অপরাধীদের।

 আহতের স্ত্রী’র দাবি, মাটির নিচে কেও  বা কারা বোমা লুকিয়ে রেখেছিল। মাটি খুঁড়তে গিয়েই আহত হয়েছেন তাঁর স্বামী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস