টিটাগড়ে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি সংগ্রহ করা হয়েছে নমুনাও। 

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্লাস চলাকালীন  স্কুলে ভয়াবহ বিস্ফোরণ। শনিবার দুপুরে টিটাগড়ে একটি স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি সংগ্রহ করা হয়েছে নমুনাও। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার পৌনে ১২টা নাগাদ স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটে। টিটাগড়ের সাউথ স্টেশন রোড এলাকায় অবস্থিত ওই স্কুলে এই বিস্ফোরণের পর হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়ায়। দিনে দুপুরে এই বোমা বিস্ফোরণ নিয়ে স্কুলের এক শিক্ষক জানান, সেকেন্ড পিরিয়ড চলছিল, ক্লাসে ছিলাম। আচমকা বিকট আওয়াজ পাওয়া যায়। এরপর বাইরে বেরিয়ে দেখি ছাদে বিস্ফোরণ হয়েছে। স্কুলে বোমা বিস্ফোরণের পর ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া ঘয় টিটাগড় থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছয় পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ ঘটল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাইরে থেকে কেউ বোমা ছুঁড়েছিল স্কুলের ছাদে, নাকি মজুত করা ছিল বোমা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। স্কুলের শিক্ষকরা জানান, এদিন ১১টা ৪৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটনা। 

এই ঘটনা নিয়ে সাংসদ অর্জুন সিং জানান, ভয়ের পরিবেশ তৈরি করতে স্কুলের ছাদে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের ছাদের একাংশ।

 

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা