মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে জখম দুই শিশু, বোমা উদ্ধার মালদা এবং বীরভূমেও

শনিবার সকালে মুর্শিদাবাদের সালারে ভাষা শহীদ আবুল বরকতের গ্রামে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলার সময় কৌটো ভেবে বোমা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ায় বিস্ফোরণের জেরে জখম হল দুই শিশু। শনিবার সকালে মুর্শিদাবাদের সালারে ভাষা শহীদ আবুল বরকতের গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুই শিশু পাড়ার একটি বাগানে খেলছিল। সেই সময় একটি কৌটো হাতে নিয়ে খেলতে গিয়ে ঘটে বিপত্তি। কৌটো হাতে নিয়ে ছুঁরে ফেলে দেওয়ায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তড়িঘড়ি স্থানীয় মানুষজন ছুটে যান ঘটনাস্থলে। সেখান থেকে আরও বেশ কিছু বোমা বাজেয়াপ্ত হয়েছে। আহত দুই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে মালদা জেলার কালিয়াচকের চাঁদপুর এলাকায থেকে উদ্ধার হয়েছে ২২টি তাজা বোমা। বম্ব স্কোয়াড টিম অভিযান চালিয়ে বোমাগুলি বাজেয়াপ্ত করে নিষ্ক্রিয় করে। এদিকে শুক্রবার রাতে বীরভূমের নানুর থেকে বোমা ভর্তি ড্রাম উদ্ধার হয়েছে। নানুরের ব্রাহ্মণখন্ড গ্রাম থেকে দু’ড্রাম তাজা বোমা উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের পরও বার বার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়