রাজ্যের সরকারি কর্মচারীদের বোনাস বাড়ছে, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিএ আন্দোলনের মাঝেই এই সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে রাজ্যের একশ্রেনীর সরকারি কর্মচারীরা(West Bengal Government Employees) কেন্দ্রের ধাঁচে মহার্ঘ্য ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন(DA Movement) চালিয়ে যাচ্ছেন, তেমনি সংখ্যালঘু সমাজের মানুষ তাঁদের পবিত্র রমজান মাস পালন করছেন। ঠিক এই সময়ে দুই তরফের মানুষের জন্যই বড় প্রাপ্তিযোগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক করা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসব বোনাস(Festival Bonus) বাড়ানো হবে। বাড়নো হবে উৎসব আগ্রিমের পরিমাণও। সেই সঙ্গে পেনশনারদের অ্যাড হক অনুদানের পরিমাণও বাড়ানো হচ্ছে। 

আরও পড়ুন সংখ্যালঘু দফতর থেকে সরলেন রব্বানি, দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যাদের বেতন ৩৯ হাজার টাকা পর্যন্ত ছিল তাঁরা উৎসব বোনাস হিসাবে ৪৮০০ টাকা করে পেতেন। এবার থেকে তঁদের জন্য তা বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। আবার যাদের বেতন ৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকা পর্যন্ত তাঁরা এতদিন উৎসব আগ্রিম হিসাবে ১৪ হাজার টাকা করে পেতেন। সেটাই এবার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হচ্ছে। আবার পেনশনারদের অ্যাড হক সব অনুদান ২৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৯০০ টাকা করা হচ্ছে। ৩৩ হাজার টাকা পর্যন্ত পেনশন পান এমন পেনশনারা এটা পাবেন। আগে এই সীমা ছিল ৩২ হাজার টাকা। অর্থাৎ এখানেও ১ হাজার টাকা বাড়ানো হয়েছে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক