রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন বি পি গোপালিকা

রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন ভগবতী প্রসাদ গোপালিকা, যাকে অনেকেই বি পি গোপালিকা নামেই চেনেন। তবে তাঁর কার্যকালের মেয়াদ হবে খুবই কম সময়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষের দিনেই বড় দায়িত্ব গ্রহণ। রাজ্যের নতুন মুখ্যসচিব(Chief Secretary) হলেন ভগবতী প্রসাদ গোপালিকা, যাকে অনেকেই বি পি গোপালিকা(B P Gopalika) নামেই চেনেন। এর আগে, গোপালিকা ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব(Home Secretary)। সেখান থেকেই এদিন তিনি পদন্নোতি পেয়ে রাজ্যের মুখ্যসচিব হলেন। উল্লেখ্য, তাঁর এই নিয়োগ নিয়ে রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের তরফে। ১৯৮৯ সালের ব্যাচের IAS Officer গোপালিকা। হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় তাঁকে এদিন মুখ্যসচিব পদে নিযুক্ত করা হল। এর আগে, রাজ্যের পরিবহণ, প্রাণীসম্পদ উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কার বিভাগের সচিব ছিলেন গোপালিকা। তাঁকেই এবার মুখ্যসচিবের দায়িত্ব দেওয়া হল। তবে সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিবের পদে গোপালিকার কার্যকালের মেয়াদ হবে খুবই কম সময়ের। কেননা আগামী বছরই তাঁর অবসরের দিন রয়েছে।

২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসরের পর মুখ্যসচিবের দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই সময় স্বরাষ্ট্র সচিবের পদে ছিলেন গোপালিকা। তার আগে প্রাণীসম্পদ, পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। এদিন হরিকৃষ্ণ দ্বিবেদীর অবসর নিয়েছেন। তাই এদিনই রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব নিচ্ছেন গোপালিকা। সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। রবিবার নবান্নে বিদায়ী মুখ্যসচিবের থেকে দায়িত্ব বুঝে নেন তাঁর উত্তরসূরি। গোপালিকা বাম জমানায় রাজ্য প্রশাসনে নিজের কর্মজীবন শুরু করেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের জমানাতে যেমন প্রশাসনে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতে মুখ্যসচিব পর্যন্ত পৌঁছেছেন নিজের কর্মদক্ষতার কারণেই, এমনটাই মত রাজ্য প্রশাসনের একাংশের।

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা