ভাইফোঁটার রাতে দিদির বাড়িতে খুন ভাই

ভাইফোঁটার রাতে দিদির বাড়িতে খুন হয়ে গেল ভাই। দিদির দুই ভাশুরের হাতেই খুন হয়ে গেল সে। ঘটনা ডায়মন্ডহারবার থানার কুলেশ্বর এলাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিদি(Sister) আর ভাগ্নীকে বাঁচাতে গিয়ে ভাইফোঁটার(Bhaifnota) দিনেই দিদির শ্বশুরবাড়িতে খুন(Murdered) হয়ে গেল ভাই(Brother)। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ডায়মন্ডহারবার(Daimond Harbour) থানার কুলেশ্বর এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহত যুবকের নাম মিঠুন সর্দার(২৭)। তাঁর বাড়ি ডায়মন্ডহারবার মহকুমার উস্তি থানার সাতঘড়া এলাকায়। কুলেশ্বরে মিঠুনের দিদির শ্বশুরবাড়ি। সেই দিদির বাড়িতেই মিঠুনের জামাইবাবু জগন্নাথ মণ্ডলের সঙ্গে তাঁর দুই ভাই পরেশ ও অজয়ের একটি জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার সে বিবাদ চরমে পৌঁছয়। সকাল থেকেই শুরু হয় গালিগালাজ। বেলা যত বাড়তে থাকে, ততই অশান্তিও তুমুল আকার নেয়। সন্ধ্যার দিকে ওই বিতর্কিত জমি ঘেরা পাঁচিল ভাঙার চেষ্টা করে পরেশ ও অজয়। তাতেই আতঙ্কিত হয়ে পড়ে মিঠুনের ভাগ্নি ও দিদি। তাঁরাই ফোনে অশান্তির কথা জানায় বাপেরবাড়িকে। সেই সূত্রেই সেখানে গিয়েছিল মিঠুন।

এলাকাবাসীর দাবি, পরেশ এবং অজয় তাদের ভাইয়ের স্ত্রীর বাপের বাড়ির লোকজনকে টার্গেট করে। মিঠুনের সঙ্গে তাঁর আরেক দিদির স্বামীও বুধবার সন্ধ্যায় কুলেশ্বরে গিয়েছিলেন। তাঁদের দেখেই আরও ক্ষেপে যায় পরেশ ও অজয়। তারা এই দুইজনকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। শুধু তাই নয়, কিছু বুঝে ওঠার আগে গুলি চালাতে শুরু করে তারা। একটি গুলি মিঠুনের বুকে লাগে। এফোঁড় ওফোঁড় হয়ে যায় গুলি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিঠুন। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। এদিন ভোরে সেখানেই মারা যান মিঠুন। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় দুই অভিযুক্ত পরেশ ও অজয়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করছে। তারা কোথা থেকে বন্দুক ও গুলি পেল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

কাঠমান্ডু-অন্নপূর্ণা বেস ক্যাম্প, পুজোতে নেপালের কোন রুট নিরাপদ?

কলকাতার পাশেই ‘হলিউড হিলস’! ভোরের এই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবেন না

খিদে পেলেই পেটে অদ্ভুত শব্দ! জেনে নিন কেন এমন হয়?

কয়েকশো বছর আগের কোনও যুদ্ধক্ষেত্র যেন আচমকাই ফিরে আসে পুজোর উঠোনে

কৌশিকী অমাবস্যায় পরিবারে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে…………

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর