চরম নির্যাতন! ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দিল গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : মাকে বেধড়ক মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ছেলের পাশাপাশি পুত্রবধূর বিরুদ্ধেও উঠেছে নির্যাতন করার অভিযোগ। বারুইপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, বারুইপুর থানার ইন্দ্রপালা এলাকার বাসিন্দা বিমলা দে। ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আক্রান্ত বৃদ্ধা। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে তাঁর বড় ছেলে স্বপন দে ও বড় ছেলের বউ তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছিল। মাকে ঠিক মতো খেতে পর্যন্ত দেওয়া হত না। খেতে না দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হত। এই বিষয়টি নিয়ে আগে পাড়ায় সালিশি সভাও বসেছিল বলে জানা যাচ্ছে। তারপরেও মেলেনি সুরাহা। নানাভাবে ওই বৃদ্ধাকে মারধর করা হত। বিভিন্নভাবে হেনস্তা করা হত। কোন কিছুতেই ছেলের অত্যাচার থেকে মুক্তি মেলেনি বলে বৃদ্ধার দাবি।

চলতি সপ্তাহের শুরুতে এই সমস্যা চরমে ওঠে। নির্যাতনের চরম সীমায় পৌঁছে যায় অভিযুক্তরা। সামান্য বিষয়কে কেন্দ্র করে ছেলে ও ছেলের বউ মিলে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযুক্ত ছেলে ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ। যে হাত ধরে জীবনের হাত ধরে হাঁটতে শিখেছে, সেই হাত দিয়েই মাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বৃদ্ধার ছোট ছেলে বৃদ্ধাকে বাঁচাতে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার বিষয়টি নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ, ছেলেদেরকে কষ্ট করে বড় করেছেন। কখনও ভাবতে পারেননি এত বড় ঘটনা ঘটাতে পারে। দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেওয়ার কথা ভাবে না গুণধর ছেলে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস