ভারতে ঢুকে বালি-পাথর চুরি করছিল, বাধা দিতেই BSF-র উপর হামলা বাংলাদেশিদের

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা! বারবার সতর্ক করা সত্ত্বেও কোচবিহারের ভোটবাড়ি সীমান্ত টপকে ঢুকে পড়েছে কয়েকজন বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা! বারবার সতর্ক করা সত্ত্বেও কোচবিহারের ভোটবাড়ি সীমান্ত টপকে ঢুকে পড়েছে কয়েকজন বাংলাদেশি, তাঁদের রুখতে সাউন্ড গ্রেনেড ছুড়তে বাধ্য হল বিএসএফ। এখন কী অবস্থা সেখানকার? আসলে ভারত-বাংলাদেশ সীমান্তে সানিয়ানজান নদী থেকে বালি-পাথর উত্তোলনকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। শনিবার (২৪ অক্টোবর) কাঁটাতার পেরিয়ে কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়িতে ঢুকে পড়ে কয়েকজন বাংলাদেশি।

এরপরেই অবৈধভাবে সানিয়ানজান নদী থেকে বালি-পাথর তুলতে শুরু করে বাংলাদেশিরা। বিএসএফের জওয়ানরা দেখতে পেয়েই তাঁদের বাধা দেন। বাংলাদেশে ফিরে যেতে বলেন। এরপরেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। লাঠিসোঁটা নিয়ে বিএসএস জওয়ানদের উপর হামলা চালায় কয়েকজন বাংলাদেশি। এরপর আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতেই সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ। যা শুনে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই বাংলাদেশিরা। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, সীমান্তের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালি-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে ভারত সরকারের। কিন্তু তা সত্ত্বেও মাঝেমধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে বাংলাদেশিরা। বিধিনিষেধ উপেক্ষা করেই চলে দেদার বালি-পাথর উত্তোলন, সেগুলো তুলে নিজেদের দেশে পাচার করে তাঁরা। এদিনও এমনটাই হয়েছে। এর আগে চ্যাংড়াবান্ধা সীমান্তে ধরলা নদী থেকেও বাংলাদেশিদের বালি-পাথর উত্তোলনের অভিযোগ উঠেছিল। কিন্তু বিএসএফের ধাওয়া খেয়ে তাঁরা পিছু হটে। এই ঘটনার পরই দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। বিএসএফ ও বিজিবি মুখোমুখি বসে সীমান্ত সুরক্ষা নিয়ে আলোচনা করে। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। তবে সাম্প্রতিক কোচবিহারের ঘটনায় কারা জড়িত সেই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেবি। 

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক