৬ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন

ফেব্রুয়ারি (February) মাসের ৬ তারিখ থেকে শুরু রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। অধিবেশনে সব বিধায়ককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারি (February) মাসের ৬ তারিখ থেকে শুরু রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। ইতিমধ্যে অধিবেশনে সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আগামী বাজেট অধিবেশনে বিধানসভায় হট্টগোল হতে পারে। বিজেপি বিধানসভায় বাজেট অধিবেশনে গোলমাল করতে পারে। তেমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাজেট অধিবেশনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি। গত নভেম্বর মাসে এ কথা আগাম জানিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জড়িত, এই অভিযোগ তুলে বিধানসভায় গত শীতকালীন অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। বিধানসভায় এ বিষয়ে আলোচনার দাবি জানান তিনি। কিন্তু বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, সেই যুক্তি দেখিয়ে শুভেন্দু অধিকারীর সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেওয়ার পর বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াক আউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। সেই ঘটনার পর বিজেপি পরিষদীয় দল আলোচনা করে বাজেট অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য এর আগে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। গত ৭ মার্চ থেকে বাজেট অধিবেশন শুরু হয়েছিল। বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিজেপি বিধায়করা বিধানসভার কাজ পণ্ড করে দিয়েছিলেন।

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে