কালিয়াগঞ্জে চলেছিল গুলি! আহত ১

স্থানীয়দের অভিযোগ, গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কালিয়াগঞ্জ (KALIAGANJ) মডেল থানা। থানা, আশেপাশের বাড়ি, দোকান সবকিছুই বিধ্বস্ত। পাথর- ইটবৃষ্টি, বোতল ছোঁড়া, আগুন লাগানো বা বোমাবাজি- বাদ ছিল না কিছুই। থানার সামনের নার্সারি, গাড়ি এবং ভেতরে থাকা সারি সারি মোটর সাইকেল ভস্মীভূত হয়ছে। পুড়েছে থানার গুরুত্বপূর্ণ নথি। এবার প্রকাশ্যে এল গুলি চালানোর খবর। আহত হয়ে এক জন চিকিৎসাধীন।

পুলিশদের লাঠি দিয়ে মার, লাথি, রাস্তায় ফেলে মার, ঘরে বন্দি করে পুরুষ ও মহিলা পুলিশ কর্মীদের মার- বাদ ছিল না কিছুই। আশেপাশের বাড়িতে আশ্রয় নেওয়া পুলিশরাও প্রহৃত হন। শুধু তাই নয়, এলাকায় একাধিক বাড়িতে চলেছে টাকা-গয়না লুঠ। মুখ্যমন্ত্রীর দাবি, ‘দিল্লির চক্রান্ত’ তিনি আরও বলেন, বিহার থেকে লোক এনে তাণ্ডব চালানো হয়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত মঙ্গলবার কাঁদানে গ্যাস ও রবার গুলি ছোঁড়ে পুলিশ। কিন্তু ওই দিনেই একই এলাকায় আসল গুলিতে আহত হন এক টোটো চালক। তার বাম হাতের বাহুতে গুলি লেগেছে। আহত ব্যক্তির নাম মনোজ কুমার বর্মণ। গুলিবিদ্ধ হওয়ার পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের