কালচিনি ব্লকে স্থায়ী শ্মশান ঘাট নির্মাণের প্রস্তুতি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,কালচিনি: অবশেষে কালচিনি ব্লকের মালঙ্গী ও সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে পাড় মালঙ্গী এলাকায় হতে চলেছে স্থায়ী শ্মশান ঘাট। হাসিমারা তোর্ষা সেতু এলাকায় এতদিন অস্থায়ী শ্মশান ঘাট(Burning Ghat) ছিল। কিন্ত কোনো শেড এবং চুল্লি কিছু না থাকায় সৎকার করতে আসা মানুষদের এতদিন খুবই সমস্যা হত। বিশেষত বর্ষাকালেতো সমস্যার অন্ত থাকতো না।

বিধানসভা ভোটের পূর্বে হাসিমারা তোর্ষা শ্মশান কালি মন্দিরে পুজো দিতে এসেছিলেন সাংসদ অভিষেক ব‍্যানার্জি(Avisekh Banerjee)। ঐ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তার কাছে আবেদন করা হয় এলাকায় স্থায়ী শ্মশান ঘাট নির্মাণের জন‍্য।ঐ সময় অভিষেক ব‍্যানার্জি বিষয়টা দেখার আশ্বাস দেন।

বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ইঞ্জিনিয়ার ও ব্লক ভূমি দফতরের আধিকারিকেরা হাসিমারা তোর্ষা শ্মশান কালি মন্দিরের অদূরে পাড় মালঙ্গী এলাকায় প্রস্তাবিত শ্মশান ঘাটের জমি পরিদর্শন করতে যায়। এই এলাকায় তৈরি হবে শ্মশান ঘাট উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের থেকে ।

এই বিষয়ে মন্দির কমিটির সদস্যরা জানান, এলাকায় স্থায়ী শ্মশান ঘাট তৈরি হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে। সাধারণ মানুষজন একটু শান্তিতে নিকট আত্মীয় পরিজনের শেষকৃত্য সম্পন্ন করতে পারবে।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপ্‌ল-গুগ্‌লে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই